স্পোর্টস রিপোর্টার : ২০২২ সালে ইস্টবেঙ্গলে ইনভেস্টর হিসাবে আসে ইমামি। গত বছর লাল হলুদ দল আইএসএলে চ্যাম্পিয়ন হলেও ইমামি গোষ্ঠী আর ক্লাবের ইনভেস্টর হিসাবে থাকবে না তবে কো স্পনসর হিসাবে থাকবে।শোনা যাচ্ছে কো-স্পনসর জুড়ছে ইস্টবেঙ্গলের সঙ্গে ৷
প্রথমে আমুল গোষ্ঠীর নাম শোনা গেলেও তারা আসছে না লাল হলুদে। ইমামি ও জুপিটার ওয়্যাগনস ৷ আর অন্য কোন স্পনসরের খোঁজে লাল হলুদ শিবির। দরকারে রাজ্য সরকারের সহায়তা নেবে লাল হলুদ ক্লাব।তবে ঘোষণা এখনও সরকারিভাবে আসেনি।ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়ার কোম্পানি জুপিটার ওয়্য়াগনস ইতিমধ্যে দলগঠনে বিপুলভাবে পাশে রয়েছে ৷ গত দু’বছর ধরে পরোক্ষে কো-স্পনসরের ভূমিকা পালন করে আসছে তারা ৷ এবার আরও বিপুল উৎসাহ নিয়ে এগিয়ে এসেছে জুপিটার ওয়্য়াগনস ৷ তবে ইমামি লগ্নির পরিমাণ অনেকটা কমিয়ে কো-স্পনসর হিসেবে পাশে থাকছে বলে খবর ৷
এছাড়াও আরও কয়েকটি সংস্থা ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে ৷ ফলে আগামী মরসুমে যে ভালো দল হবে তা বলাই যায়।ইতিমধ্যেই আইএসএলের সবচেয়ে সফল কোচ আন্টেনিও লোপেজ হাবাসকে কোচ করেছে ইস্টবেঙ্গল।হাবাসের সহকারি হিসাবে আসছেন আরও এক অভিজ্ঞ কোচ কার্লোস অগাস্তিন ফনসেকা তেজেইরো ৷ ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে বলা হয়েছে, অভিজ্ঞতা-কৌশলগত দক্ষতা এবং অতীত সাফল্যের কথা বিবেচনা করেই হাবাসকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ একাধিক ফুটবলারকেও সই করাচ্ছে লাল-হলুদ ৷