Skip to content
জুন 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মানিকতলায় ১২ বছরের পড়ুয়াকে পিষে দিল লরি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

মানিকতলায় ১২ বছরের পড়ুয়াকে পিষে দিল লরি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

Online Desk ডিসেম্বর 3, 2025
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা মহানগরে। বুধবার সকালে বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল ১২ বছরের পড়ুয়া। মানিকতলায় তাদের বাইকে ধাক্কা মেরে নাবালককে পিষে দিল লরি। বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো ওই নাবালক তার বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল। বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র সে। তাদের বাইক যখন বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে আসে সেই সময় একটি লরি বেপরোয়া গতিতে এসে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় ওই পড়ুয়া ও তার বাবা। এর পর না থেমে নাবালককে পিষে দিয়েই চলে যায় লরিটি। ওই পড়ুয়ার পায়ের উপর দিয়ে লরির চাকা চলে যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গিয়েছেন চিকিৎসার জন্য। পাশাপাশি ঘাতক লরিটিকেও আটক করে স্থানীয়রা। লরির চালককে পাকড়াও করে পুলিশকে খবর দেওয়া হয়।

এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফুলবাগান থানার পুলিশ। অভিযুক্ত চালককে আটক করে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। ঘাতক লরিটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 101

Continue Reading

Previous: একই পরিবারের ১৩ জনকে খুনের আসামিকে প্রকাশ্যে গুলি করে মৃত্যদণ্ড তালিবান শাসিত আফগানিস্তানে
Next: মধ্য প্রদেশের দুই শিশুকে ফেলে মদের খোঁজে মা; ভাইরাল ভিডিও

সম্পর্কিত গল্প

Screenshot_20260613_172521_Google.jpg

ভারতীয় সেনার নতুন প্রধান ধীরাজ শেঠ, ৩০ জুন থেকে নেবেন দায়িত্ব

Online Desk জুন 13, 2026
death.jpg

৬ মাসের সন্তানকে নিয়ে ছয় তলা থেকে ঝাঁপ প্রযুক্তি কর্মীর, মায়ের মৃত্যু হলেও বরাত জোরে প্রাণ বাঁচল শিশুর

Online Desk জুন 13, 2026
locket.jpg

ঘুষ হিসেবে সোনা নিতেন মদন মিত্র? দোষী প্রমাণ হলে শাস্তি পেতে হবে, হুঁশিয়ারি লকেটের

Online Desk জুন 13, 2026

You may have missed

Screenshot_20260613_172521_Google.jpg

ভারতীয় সেনার নতুন প্রধান ধীরাজ শেঠ, ৩০ জুন থেকে নেবেন দায়িত্ব

Online Desk জুন 13, 2026
Untitled12.png

বঙ্গের রেলযাত্রীদের জন্য সুখবর, বাড়ানো হল এসি লোকালের হল্ট স্টেশনের সংখ্যা

Online Desk জুন 13, 2026
death.jpg

৬ মাসের সন্তানকে নিয়ে ছয় তলা থেকে ঝাঁপ প্রযুক্তি কর্মীর, মায়ের মৃত্যু হলেও বরাত জোরে প্রাণ বাঁচল শিশুর

Online Desk জুন 13, 2026
locket.jpg

ঘুষ হিসেবে সোনা নিতেন মদন মিত্র? দোষী প্রমাণ হলে শাস্তি পেতে হবে, হুঁশিয়ারি লকেটের

Online Desk জুন 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.