Skip to content
আগস্ট 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড: তৃণমূল সরকারকে নিশানা মন্ত্রী অগ্নিমিত্রার

নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড: তৃণমূল সরকারকে নিশানা মন্ত্রী অগ্নিমিত্রার

Online Desk আগস্ট 19, 2026
1000366737.jpg

ওঙ্কার ডেস্ক: নিউমার্কেটের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ৯ জনের মৃত্যুর ঘটনায় বিগত তৃণমূল সরকারকে নিশানা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার মধ্যরাতের এই ঘটনার পর সামনে এসেছে একাধিক অব্যবস্থার ছবি।প্রাথমিক তদন্তে ওই বহুতলে নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুরসভা ও দমকলের নিয়মও যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ।

বুধবার সকালে ঘটনাস্থলে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায় এবং দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী। ঘটনাস্থল ঘুরে দেখার পর ক্ষোভ প্রকাশ করেন অগ্নিমিত্রা। তাঁর প্রশ্ন, একটি বহুতলের মধ্যে একাধিক হোটেল কীভাবে চলছিল? ওই ভবনে ছোট ছোট ঘরের সংখ্যা ছিল অনেক। একই সঙ্গে সেখানে বহু এসি চলত বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে। ফলে অগ্নিকাণ্ডের সময় বিপদ আরও বেড়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিমিত্রা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর প্রশ্ন, এতগুলি এসি চলা সত্ত্বেও কীভাবে বিদ্যুৎ সংযোগের অনুমতি দেওয়া হয়েছিল? কলকাতা পুরসভার ট্রেড লাইসেন্স নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, আগের সরকারের আমলে কীভাবে এই ধরনের হোটেলগুলি প্রয়োজনীয় অনুমোদন পেল, তা তদন্ত করা দরকার।

দমকলের অনুমতি নিয়েও একই প্রশ্ন উঠেছে। একটি বহুতলের মধ্যে একাধিক হোটেল থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে এল না কেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুরসভার আওতাধীন হোটেলগুলির অডিট করা হবে। নিরাপত্তাব্যবস্থা এবং প্রয়োজনীয় অনুমোদন খতিয়ে দেখা হবে।
দমকলমন্ত্রী কৌশিক চৌধুরীও ঘটনাস্থলে যান। তিনিও প্রশাসনিক অনুমোদন নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, আগের সরকারের সময়কার বেনিয়মের ফল এখন সামনে আসছে। ইতিমধ্যেই পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। ডিসিডিডির নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
দমকল বিভাগের পক্ষ থেকেও অভিযোগ জানানো হয়েছে। তদন্তকারীরা বহুতল ও হোটেলগুলির মালিকদের খোঁজ করছেন।

Post Views: 23

Continue Reading

Previous: তৃতীয় সন্তানেও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি, বড় ঘোষণা তামিলনাড়ু সরকারের
Next: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, দমবন্ধ হয়ে মৃত্যু ৯ জনের

সম্পর্কিত গল্প

andy-burnham-uk.png

রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Online Desk আগস্ট 19, 2026
imran-khan.png

ইমরান খানকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের; রিপোর্ট প্রকাশ করায় বাঁধা

Online Desk আগস্ট 19, 2026
1000344392.jpg

নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রধানমন্ত্রী মোদীর

Online Desk আগস্ট 19, 2026

You may have missed

andy-burnham-uk.png

রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Online Desk আগস্ট 19, 2026
imran-khan.png

ইমরান খানকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের; রিপোর্ট প্রকাশ করায় বাঁধা

Online Desk আগস্ট 19, 2026
1000344392.jpg

নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রধানমন্ত্রী মোদীর

Online Desk আগস্ট 19, 2026
1000366821.jpg

ক্ষেপণাস্ত্র হামলার জের, ইরানের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করল সংযুক্ত আরব আমিরশাহি

Online Desk আগস্ট 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.