Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চন্দ্রনাথ খুনে তিন শুটারের গ্রেফতারির পর মামালা এবার সিবিআই-এর তত্ত্বাবধানে!

চন্দ্রনাথ খুনে তিন শুটারের গ্রেফতারির পর মামালা এবার সিবিআই-এর তত্ত্বাবধানে!

Online Desk মে 12, 2026
chnadranath-rath.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের মামলায় তিনজন শার্পশুটারের গ্রেফতারির একদিনের মধ্যে কেসের হস্তান্তর নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার সকালে এক আনুষ্ঠানিক বিবৃতি এই কথা জানিয়েছে সিবিআই। উল্লেখ্য, চন্দ্রনাথ খুনের পর এই ঘটনার তদন্তের জন্য কলকাতা পুলিশ একটি বিশেষ দল বা সিট গঠন করেছিল। সেই সিট-এর হাতেই বিহার এবং উত্তরপ্রদেশ থেকে তিনজন শুটারকে আটক করে পুলিশ। অতীতেও সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল কলকাতা পুলিশ বলে জানা গিয়েছে।
সিবিআই কতৃক প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতি তে জানানো হয়েছে, এই মামলার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হবে। যেই দলটি কলকাতা জোনের যুগ্ম পরিচালক বা এলাকা প্রধানের তত্ত্বাবধানে কাজ করবে। কলকাতা এলাকার মধ্যে কর্মকর্তা ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করবেন তিনি। এবং এই জোয়েন্ট ডিরেক্টরের নির্দেশেই তদন্ত অগ্রসর হবে।
গত সোমবার কলকাতা পুলিশের তদন্তের জেরে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে তিন জন ভাড়াটে শার্প শুটারকে গ্রেফতার করা হয়েছে। মধ্যমগ্রামে চন্দ্রনাথকে খুনের পর বাল টোল প্লাজা দিয়ে পালানোর সময় অনলাইন পেমেন্ট করেছিল তারা। সেই ডিজিটাল সুত্র ধরেই তিনজনের লোকেশন জানতে পারে তদন্তকারীরা। কলকাতা পুলিশের দুটি দল দুই রাজ্য থেকে আটক করে তিনজনকে। আদালতে পেশ করার আগে ১৩ দিন পুলিশী হেফাজতে রাখা হবে তিনজনকে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
প্রসঙ্গত, চলতি মাসের ৪ তারিখে রাজ্যে বিপুল আসনে জয়লাভ করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করার ঠিক তিন দিন আগেই তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করে পালিয়ে যায় আততায়ী। ৬ তারিখ রাতে নাগাদ চন্দ্রনাথ রথের গাড়ি আটক করে খুব কাছ থেকে প্রায় দশ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মারা যায় চন্দ্রনাথ এবং গুরতর আহত অবস্থায় গাড়ি চালক বুদ্ধদেব বেরা হাসপাতালে চিকিৎসাধীন।

Post Views: 172

Continue Reading

Previous: দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, উত্তরে ঝড়-বৃষ্টির সতর্কতা! কি জানাচ্ছে হাওয়া অফিস…..
Next: তেল, জ্বালানির ব্যবহার কমাতে ওয়ার্ক ফ্রম হোমের বার্তা প্রধানমন্ত্রীর; দেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলবে এই পদক্ষেপ?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.