Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবিবার আগুন টলি-পাড়ার এক আবাসনে; বাচ্ছেদের নিয়ে রাস্তায় নামলেন নুসরত, সায়ন্তিকা

রবিবার আগুন টলি-পাড়ার এক আবাসনে; বাচ্ছেদের নিয়ে রাস্তায় নামলেন নুসরত, সায়ন্তিকা

Online Desk ফেব্রুয়ারি 15, 2026
TOLLY-FIRE.png

ওঙ্কার ডেস্ক: রবিবার সকালে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় এক বহুতল আবাসনে আচমকাই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও সংলগ্ন ওই আবাসনেই থাকেন টলিউডের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত ও নুসরত জাহান একই আবাসনের বাসিন্দাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এবং পরিচালক শুভ্রাজিত মিশ্র-ও।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বহুতলটির পঞ্চম তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকায় আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নীচে নেমে আসেন। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কিছু সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে জানা যায়।
আবাসনের বাসিন্দারা জানান, আগুন লাগার পরপরই নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সবাইকে দ্রুত বাইরে বের করে আনা হয়। যশ দাসগুপ্ত ও নুসরত জাহান তাঁদের সন্তানসহ নিরাপদে নীচে নেমে আসেন। অন্যান্য বাসিন্দারাও সময়মতো বেরিয়ে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, একটি ঘরে জ্বালানো প্রদীপ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে দমকল আধিকারিকরা ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছেন। কোথাও শর্ট সার্কিট বা অন্য কোনও কারণ জড়িত কি না, তা নিয়েও তদন্ত চলছে।
এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে বহুতলের একটি অংশে আগুনের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক কাটতে সময় লেগেছে বাসিন্দাদের। রবিবার সকালের এই ঘটনায় টালিগঞ্জের ব্যস্ত এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Post Views: 134

Continue Reading

Previous: লোকসভায় ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা অভিযোগ নিয়ে আলোচনা হতে পারে, জানালেন কিরেন রিজিজু
Next: জম্মু কাশ্মীরে ৮০০০ ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট; তদন্তে কেন্দ্রীয় সংস্থা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.