Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাজারে বিক্রি হচ্ছে চিনা বিষ-আবির, নজরদারি পুলিশের

বাজারে বিক্রি হচ্ছে চিনা বিষ-আবির, নজরদারি পুলিশের

Online Desk মার্চ 12, 2025
dgtrgtregtrt.png

নিজস্ব সংবাদদাতা : সামনেই দোলযাত্রা। দোলের কয়েক দিন আগে থেকেই কলকাতার বাজারে শুরু হয়ে গেছে রঙ্গে বেচাকেনা। অনেক ব্যবসায়ী আবার বড়বাজার থেকে রং আবির কিনে পসরা পাতছেন নিজেদের এলাকায়। কিন্তু এর মধ্যে চিন্তায় ফেলেছে চিনা আবির। চোরাপথে এ রাজ্যের রঙের বাজারে ঢুকে পড়েছে দামে সস্তা এই রঙ। তা নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে, খবর পেয়ে তল্লাশি শুরু করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই কারণেই দোল ও হোলির আগেই এই ব্যা্পারে সতর্ক হয়েছেন রাজ্যা ও কলকাতার প্রশাসন।
সূত্রের খবর, এই দেশের অনেকগুলি ব্যবসায়ী সংস্থা চিন থেকে এবার আবির আমদানি করেছে। জানা যাচ্ছে, চিন থেকে চোরাপথে এইসব সস্তার আবির ঢুকে পড়েছে এ রাজ্যে। উত্তরবঙ্গ থেকে তা এসে পৌঁছেছে বড়বাজারে।
অনেক ক্ষেত্রে দেখা যায় রাজ্যের ভালো আবিরের সাথে চিনার বিষাক্ত আবির মিশিয়ে বিক্রি করছে ব্যবসায়ীরা। দেশীয় আবিরের থেকে চিনা আবির ও রঙের দাম অনেকটাই কম। চিনের আবির সস্তা বলে আলাদা ভাবেও সেই আবির কিনে নিয়ে যাচ্ছেন জেলার ব্যবসায়ীরা। দেশীয় আবির যেখানে কিলো প্রতি ৬০ টাকা থেকে ১২০ টাকা বা তার থেকেও বেশি, সেখানে চিনা আবির পাওয়া যাচ্ছে কিলো প্রতি ৩০ টাকা থেকে ৫০ টাকায়। তার ফলে মুনাফা লাভের আশায় চিনা আবিরের চাহিদা বেড়েছে ব্য বসায়ীদের কাছে।
অভিযোগ, এই সস্তার আবির অনেক ক্ষতিকর। আবিরের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় ট্যা লকম পাউডার, সীসা ও পারদের মতো রাসায়নিক। বিষাক্ত রাসায়নিক আবিরের সঙ্গে মেশার কারণে স্বাস্থ্যই ও পরিবেশের পক্ষেও অত্যান্ত ক্ষতিকর বলে মনে করছে গোয়েন্দা বিভাগ। সেই কারণে পুলিশের নজরদারিতে রয়েছে বড়বাজারের গোডাউনগুলি।

Post Views: 91

Continue Reading

Previous: হাসিনা সরকারকে ‘দস্যুদের পরিবার’ বলে কটাক্ষ ইউনুসের
Next: পোস্টমর্টেম

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.