Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দেশে প্রথবার, কলকাতা মেট্রোর ব্লু লাইনে থাকবে ব্যাটারি ব্যাকআপ সিস্টেম

দেশে প্রথবার, কলকাতা মেট্রোর ব্লু লাইনে থাকবে ব্যাটারি ব্যাকআপ সিস্টেম

Online Desk ফেব্রুয়ারি 26, 2026
metro.jpg

ওঙ্কার ডেস্কঃ কলকাতায় মেট্রো বিভ্রাট যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। যান্ত্রিক-বৈদ্যুতিক গোলযোগে থমকে যায় মেট্রো। এই সমস্যার সমাধানে ব্লু লাইনে এবার বড়সড় পরিবর্তন করা হচ্ছে। বিদ্যুৎ চলে গেলেও আর টানেলের মধ্যে ট্রেন থেমে থাকবে না। চালু হল আধুনিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। অর্থাৎ মেট্রোর ব্লু লাইনে থাকবে ব্যাটারি ব্যাকআপ সিস্টেম। দেশে এই প্রথম এই প্রযুক্তি ব্যবহারের দৌলতে যাত্রীরা আরও ভালো পরিষেবা পাবেন বলেই মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
কীভাবে কাজ করবে এই ব্যাটারি সিস্টেম? জানা যাচ্ছে, মূল লাইন থেকে বিদ্যুৎ চলে গেলেই ব্যাটারি সঙ্গে সঙ্গে মেট্রোকে পরিষেবা দেবে। মেট্রো টানেলে আটকে না থেকে ধীরে ধীরে নিকটবর্তী স্টেশনে পৌঁছে যাবে। এতে যাত্রীদের নিরাপত্তা সুরক্ষিত হবে।
মেট্রো সূত্রে খবর, ট্রায়াল রানে মিলেছে সাফল্য। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহার করে দেখা হয়েছিল। ট্রায়াল রানে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত শুধুমাত্র ব্যাটারির শক্তিতে মেট্রো সফলভাবে চলেছে। এছাড়াও নতুন ব্যবস্থায় রিজেনারেটিভ ব্রেকিং প্রযুক্তি রয়েছে। অর্থাৎ ব্রেক করার সময়ে যে শক্তি তৈরি হয়, তা ট্রেনে ব্যবহারের জন্য জমা রাখা যাবে।
এই মুহূর্তে ব্লু লাইনে আপদকালীন বিদ্যুৎ সরবরাহ হিসেবে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই উদ্যোগ মেট্রো পরিষেবায় এক বড় পদক্ষেপ।

Post Views: 194

Continue Reading

Previous: জিম্বাবোয়ে ম্যাচে বাদ পড়বেন অভিষেক শর্মা?
Next: তুর্কিতে উড়ানের কিছুক্ষনের মধ্যেই ভেঙ্গে পড়ল ফাইটার বিমান; দুর্ঘটনায় মৃত্যু পাইলটের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.