Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ব্লু লাইন কিংবা গ্রিন লাইন, দোলের দিন কম চলবে মেট্রো, পরিষেবা মিলবে দুপুর থেকে

ব্লু লাইন কিংবা গ্রিন লাইন, দোলের দিন কম চলবে মেট্রো, পরিষেবা মিলবে দুপুর থেকে

Online Desk মার্চ 1, 2026
metro.jpg

ওঙ্কার ডেস্কঃ আগামী মঙ্গলবার দোল। রঙের উৎসবে মাতবে রাজ্যবাসী। তবে দোলের দিন শোকাল থেকে মিলবে না মেট্রো পরিষেবা। ব্লু লাইন হোক বা গ্রিন লাইন, কোনও দিকেই পরিষেবা মিলবে না। দুপুরের পর থেকে চলবে মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে।
মেট্রোর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, দোলের দিন মাত্র ৬০ টি মেট্রো চালানো হবে। যার মধ্যে ৩০ টি চলবে আপ এবং ৩০ টি চলবে ডাউন লাইনে। জানা যাচ্ছে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দিনের প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটের সময়। উল্টোদিকে শহিদ ক্ষুদিরাম থেকেও একই সময় ছাড়বে মেট্রো। তবে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত একটি ট্রেন চালানো হবে। সেটিও ছাড়বে দুপুর আড়াইটের সময়ে। মেট্রো তরফে খবর, পরিষেবা দেরিতে শুরু হলেও শেষ মেট্রোর সময়ের কোনও বদল ঘটছে না।
অন্যদিকে গ্রিন লাইনেও অন্যান্য দিনের তুলনায় দোলের দিন মেট্রো কম থাকবে। এই লাইনে প্রথম পরিষেবা অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য প্রথম মেট্রো মিলবে দুপুর তিনটের সময়। অন্যদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো মিলবে তিনটে ২ মিনিটে। এই লাইনেও শেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রে সময়ে কোনও বদল হচ্ছে না।
সূত্রের খবর, ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া এবং জয়হিন্দ বিমানবন্দরের মধ্যে দোলের দিন মেট্রো চালানো হবে মাত্র ৪৪ টি। নোয়াপাড়া থেকে প্রথম পরিষেবা মিলবে দুপুর ২টো ৩৮ মিনিটে। অন্যদিকে জয়হিন্দ বিমানবন্দর থেকে পরিষেবা মিলবে দুপুর তিনটের সময়।

Post Views: 166

Continue Reading

Previous: খামেনেইর মৃত্যু ঘিরে তোলপাড় বিশ্বরাজনীতি, উত্তরসূরি নিয়ে ইঙ্গিত ট্রাম্পের
Next: মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা, বন্ধ আকাশসীমা, দমদম থেকে বাতিল একগুচ্ছ বিমান

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.