Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মণ্ডপে সোনার গয়নায় সাজবেন মা কালী, পাহারায় কলকাতা পুলিশ

মণ্ডপে সোনার গয়নায় সাজবেন মা কালী, পাহারায় কলকাতা পুলিশ

Online Desk অক্টোবর 20, 2025
kolkata-police.jpg

ওঙ্কার ডেস্ক: আলোর উৎসবে মেতে উঠেছে রাজ্য। মা কালীকে সোনার গয়নায় সাজিয়ে তোলা হয়েছে শহরের বিভিন্ন মণ্ডপে। তবে সেই গয়নায় অলঙ্কৃত প্রতিমাগুলির নিরাপত্তার দায়িত্বভার পড়েছে কলকাতা পুলিশের কাঁধে। সূত্রের খবর, শহরের ৪৮টি মণ্ডপে কালী প্রতিমার যাবতীয় গয়না রক্ষার দায়িত্ব সামলাবে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বন্দুকধারী পুলিশকর্মী ও আধিকারিকরা গয়না সুরক্ষার দায়িত্ব নেবেন। কলকাতার কিছু বারোয়ারি পুজোয় মা কালীকে সাজানো হয় সোনা ও রুপোর গয়নায়। একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে, কালী প্রতিমাকে গয়না দিয়ে সাজানোর পর পুজো উদ্যোক্তারা নিজেরাই নিরাপত্তারক্ষী মোতায়েন করে। কিন্তু যে ৪৮টি মণ্ডপে গয়নার পরিমাণ বেশি রয়েছে, সেই মণ্ডপগুলিতে লালবাজারের তরফে নিরাপত্তা দেওয়া হবে। মূলত পুজো উদ্যোক্তারাই গয়নার পরিমাণ উল্লেখ করে পুলিশের কাছে সুরক্ষা চান। সেই আবেদনের ভিত্তিতে সোমবার থেকেই মণ্ডপগুলিতে পাহারা দেবে পুলিশ। কালীপুজো শুরু হওয়ার পর থেকে বিসর্জন পর্যন্ত মণ্ডপগুলিতে নিরাপত্তা দেবে পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ৪৮টি মণ্ডপের মধ্যে সবথেকে বেশি সংখ্যক রয়েছে উত্তর কলকাতায়। শহরের এই অংশে এই সংখ্যাটা ১৯টি। চিৎপুর, কাশীপুর, বড়তলা, সিঁথি, আমহার্স্ট স্ট্রিট, টালা, শ্যামপুকুর, জোড়াবাগান এই তালিকায় রয়েছে। এ ছাড়া দক্ষিণ কলকাতার আলিপুর, নিউ আলিপুর, চেতলা, টালিগঞ্জ এলাকার আটটি মণ্ডপ পুলিশ পাহারায় থাকবে। ট্যাংরা, এন্টালির মতো পূর্ব কলকাতার পাঁচটি মণ্ডপে গয়নার পাহারায় রয়েছে কলকাতা পুলিশ।

Post Views: 151

Continue Reading

Previous: ফিরহাদ হাকিম মেয়র হিসাবে সফল, শোভনের মেয়র জল্পনায় জল ঢালনেন স্ত্রী রত্না
Next: কালীপুজোর দিনে দুর্গাপুজো ! আলোর উৎসবে অকাল বোধন বিষ্ণুপুরের রক্ষিত পরিবারে

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.