Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রেড রোডে পুজো কার্নিভালের প্রস্তুতি জোরকদমে, শোভাযাত্রায় অংশ নিচ্ছে ক’টি প্রতিমা ?

রেড রোডে পুজো কার্নিভালের প্রস্তুতি জোরকদমে, শোভাযাত্রায় অংশ নিচ্ছে ক’টি প্রতিমা ?

Online Desk অক্টোবর 4, 2025
C-5.jpg

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই, রবিবার রাজ্য সরকার পরিচালিত পুজো কার্নিভাল। রেড রোডে জোরকদমে চলছে তারই প্রস্তুতি। রাস্তার দুধারে করা হয়েছে অস্থায়ী মঞ্চ। সাধারণের বসার জায়গা যেমন করা হয়েছে তেমনি পুজো কমিটির যাঁরা আসবেন তাঁদেরও বসার জায়গা করা হয়েছে।

সূত্রের খবর, এবার ১১৬ টা প্রতিমা এই শোভাযাত্রায় অংশ নিতে পারে। বিভিন্ন পুজো কমিটির পক্ষ থেকে প্রতিমা যেমন থাকবে তেমনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হবে। তবে পুজো কমিটিগুলোকে অনুষ্ঠানের জন্য কতটা সময় দেওয়া হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে রেড রোডে লাগানো হয়েছে স্কিন। সেখানে ফুটে উঠবে অনুষ্ঠানের অংশ।

শনিবার রেড রোডের পুজো কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। নিরাপত্তা সহ প্রস্তুতি পর্ব কোন পর্যায় রয়েছে তা খতিয়ে দেখেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার রেড রোডে আসেন মন্ত্রী ইন্দ্রনীল সেনও। তিনিও প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখেন। এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্দ্রনীল সেন বলেন, “রেড রোডের এই পুজো কার্নিভাল এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বের খ্যাতি অর্জন করেছে। বাংলার পুজো কার্নিভাল বিশ্বের এক নম্বর রোড-শো। সেটা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ আমাদের কাছে।” ইন্দ্রনীল সেনের আরও দাবি, পুজো কার্নিভালের কার্ডের চাহিদা তুঙ্গে। জোগান দিতে আমাদের হিমসিম খেতে হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রেড রোডের যান নিয়ন্ত্রণ করা হলেও রবিবার রেড রোডে যানচলাচল সম্পূর্ণ বন্ধ থাকছে।

Post Views: 101

Continue Reading

Previous: আগরকরের কথাতেই স্পষ্ট গম্ভীর ভোটেই রোহিতের জায়গায় ক্যাপ্টেন্সি দেওয়া হল গিলকে
Next: সানে তাকচির জয়ে জাপান পেতে পারে তার প্রথম মহিলা প্রধানমন্ত্রী; অক্টোবরে হতে চলেছে চূড়ান্ত নির্বাচন

সম্পর্কিত গল্প

B.jpg

কলকাতায় গঙ্গাবিহারে প্রধানমন্ত্রী ! দ্বিতীয় দফা ভোটের আগে উস্কে দিলেন বাঙলির ভাবাবেগ

Online Desk এপ্রিল 24, 2026
sde.png

চড়েছে ভোটের পারদ, তার মধ্যেই আবহাওয়া নিয়ে কি খবর দিল হাওয়া অফিস?

Online Desk এপ্রিল 24, 2026
mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

Untitled.png

মদের দোকান খুলতেই ভিড় সুরাপ্রেমীদের!

Online Desk এপ্রিল 24, 2026
Untitled.png

এনআই-র হেফাজতেই থাকতে হবে মোথাবাড়িকাণ্ডের ‘মুলচক্রী’ মোফাক্কেরুলকে, নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

Online Desk এপ্রিল 24, 2026
arrest-dcd.jpg

পাক গুপ্তুচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগ! উত্তরপ্রদেশে গ্রেফতার ২

Online Desk এপ্রিল 24, 2026
B.jpg

কলকাতায় গঙ্গাবিহারে প্রধানমন্ত্রী ! দ্বিতীয় দফা ভোটের আগে উস্কে দিলেন বাঙলির ভাবাবেগ

Online Desk এপ্রিল 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.