Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভরাডুবির পর তৃণমূলের সাংগঠনিক স্তরে বড় রদবদল! উত্তর কলকাতার দায়িত্বে কুণাল, দক্ষিণ কলকাতায় বৈশ্বানর

ভরাডুবির পর তৃণমূলের সাংগঠনিক স্তরে বড় রদবদল! উত্তর কলকাতার দায়িত্বে কুণাল, দক্ষিণ কলকাতায় বৈশ্বানর

Online Desk জুন 17, 2026
kunal-boiswanor.jpg

ওঙ্কার ডেস্ক: সাংগঠনিক স্তরে বড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দলকে ঢেলে সাজাতে পুরনো নেতাদের উপর ভরসা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াফুল শিবিরের তরফে প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে, এখন থেকে উত্তর কলকাতার দায়িত্ব সামলাবেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। আর দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমারকে সরিয়ে সভাপতির পদে আনা হয়েছে বৈশ্বানর চট্টোপাধ্যায়কে।

তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, শ্রীরামপুর-হুগলি সাংগঠনিক জেলার দায়িত্ব সামলাবেন বর্ষীয়ান নেতা অসিত মজুমদার। গত বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে অসিত মজুমদারকে প্রার্থী করেনি জোড়াফুল শিবির। পুরনো নেতা হওয়া সত্ত্বেও তাঁকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ায় অখুশি হয়েছিলেন অসিত। যদিও পরে সেই মানভঞ্জন হয়। তাঁর পরিবর্তে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু নির্বাচনের পর দেবাংশু দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন বলে সূত্রের দাবি। আর সে কারণে অসিতেই ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে গৌতম দেবকে। ব্যারাকপুর সাংগঠনিক জেলায় পার্থ ভৌমিককে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অমিত গুপ্তকে। প্রসঙ্গত পার্থ সম্প্রতি এনসিপিআই তে নাম লিখিয়েছেন। হাওড়া সদর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংগঠনের ভিত শক্ত করার পথে রয়েছে প্রাক্তন শাসকদল। আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ের জন্য দলকে প্রস্তুত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে কারণে যারা তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন তাদেরকে বাদ দিয়েই অভিজ্ঞ মুখদেরকে দায়িত্ব দিয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন তৃণমূলের সর্বময় নেত্রী।

Post Views: 9

Continue Reading

Previous: ওয়াশিংটনের থেকে বিরুপ মন্তব্যের কারণে নেতিনয়াহুকে চরম তুলোধোনা ট্রাম্পের
Next: রাজ্য সরকারের অবৈধ দোকানপাট উচ্ছেদে সর্বহারা হকারদের পাশে বাম; হাবরায় খুলল কমিউনিটি কিচেন

সম্পর্কিত গল্প

anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026

You may have missed

anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.