Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মেসি-কাণ্ডে টিকিটের টাকা কবে ফেরত পাবেন? এখনও প্রশ্নের উত্তর খুঁজছেন দর্শকরা

মেসি-কাণ্ডে টিকিটের টাকা কবে ফেরত পাবেন? এখনও প্রশ্নের উত্তর খুঁজছেন দর্শকরা

Online Desk ফেব্রুয়ারি 14, 2026
20260214_135049.jpg

ওঙ্কার ডেস্ক: গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্ববন্দিত ফুটবলার মেসিকে দেখতে গিয়ে নিরাশ হয়ে ফিরেছিলেন দর্শকরা। মূলত নেতা মন্ত্রীদের হ্যাংলামি আর অতি আদিখ্যেতার জেরে মেসি দর্শন থেকে বঞ্চিত হয়েছিলেন ফুটবলাররা। বিশৃঙ্খলার কারণে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন গোট। যে ঘটনার দু মাস অতিক্রান্ত। কিন্তু এখনও প্রতিশ্রুতি অনুযায়ী টিকিটের টাকা ফেরত পাননি দর্শকরা। কবে তাঁরা টাকা পাবেন সেই প্রশ্নের উত্তর আজও অধরা।

উল্লেখ্য, ডিসেম্বরে মেসিকে ঘিরে অব্যবস্থার পরে রাজ্য পুলিশের তৎকালীন ডিজি রাজীব কুমার বলেছিলেন, যারা টিকিট কেটেছিলেন সেই দর্শকদের টাকা ফেরত দেওয়া উচিত। শুধু তাই নয়, টাকা না ফেরালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি প্রকাশ্যে। চলতি বছরের জানুয়ারির ৩১ তারিখে পুলিশের চাকরি থেকে অবসর নিয়ে নিয়েছেন রাজীব। কিন্তু দর্শকদের মধ্যে এখনও কেউ টিকিটের টাকা ফেরত পাননি। ফুটবলের রাজপুত্রকে ভারতে আনার পিছনে যাঁর ভূমিকা ছিল সেই শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছিল। যদিও আদালতে পরে জামিন পান ওই ক্রীড়া উদ্যোক্তা। ১৯ জানুয়রি তিনি অন্তর্বর্তী জামিন পেলেও টাকা ফেরত দিতে নারাজ তিনি। আদালতে তাঁর যুক্তি, তিনি দোষী প্রমাণিত হওয়ার আগে টাকা ফেরত দেওয়া কার্যত দোষী সাব্যস্ত হওয়ার সামিল।

যাঁরা সেদিন টিকিট কেটে মেসি দর্শন থেকে বঞ্চিত হয়েছিলেন, তাঁরা সেই টিকিট সযত্নে রেখে দিয়েছেন। কেউ ফুটবলের গোটকে না দেখতে পেয়ে স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন। কেউ রেখে দিয়েছেন, ভবিষ্যতে টাকা ফেরত পাওয়ার আশায়। কিন্তু কবে মিলবে টাকা? সেই প্রশ্নই এখন ফুটবলপ্রেমীদের মনে।

Post Views: 63

Continue Reading

Previous: তারেকের শপথগ্রহনে থাকতে পারে ‘সার্ক’-এর অন্তর্ভুক্ত দেশগুলি; আঞ্চলিক সহযোগিতায় আশাবাদী বিএনপি
Next: আবারও বড়পর্দায় সদলবলে ফিরছেন ‘কাকাবাবু’, কবে আসছে নতুন ছবি?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.