Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা মদন মিত্রের

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা মদন মিত্রের

Online Desk জুলাই 29, 2026
MADAN.jpg

ওঙ্কার ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আতশকাচের তলায় মদন মিত্রের পরিবার। স্ত্রী পুত্রের পর এবার ইডির দফতরে হাজিরা দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মদন বললেন, “তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব। যা নথি আনতে বলেছে, সব এনেছি। আমি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নই। ইডি যাকে মনে করবে, ডাকতে পারে।”
সূত্রের খবর, বুধবার বেলা ১১টা নাগাদ কলকাতার বাড়ি থেকে বের হতে দেখা যায় বিধায়ককে। সেখান থেকেই সোজা পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। ইডির দাবি, টিটাগড় পুরসভায় মোটা অঙ্কের বিনিময়ে চাকরি পেয়েছিলেন ১২৫ জন। সেই তদন্তের সূত্রেই ইডির হাতে কামারহাটির বিধায়ক মদন মিত্রের নাম উঠে আসে। এরপরই তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। আগেও মদন মিত্রকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে খবর, বুধবার নিয়োগের বিনিময়ে অবৈধ কোনও লেনদেন হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার হাজিরা দিয়েছেন মদন মিত্রের দুই ছেলে। শুক্রবার ইডি দফতরে হাজিরা দেন মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র। কয়েকদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের স্ত্রী-পুত্রদের তলব করে নোটিস পাঠিয়েছিল এনফোস্টমেন্ট ডিরেক্টরেট। এই নোটিস পাওয়ার পরেই মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরের সঙ্গে হাত মেলান মদন মিত্র। শিবির বদলের পরই তদন্তে সবরকম সাহায্যের বার্তা দেন তিনি।

Post Views: 11

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে কানওয়ার যাত্রা উপলক্ষে বন্ধ করা হল মাংস-সহ আমিষ খাবারের দোকান
Next: এক কোটির মাথার দাম! অবশেষে গ্রেপ্তার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা

সম্পর্কিত গল্প

CYBER-CRIME.png

উত্তীর্ণ হতে পারেনি আইআইটি কানপুরের প্রবেশিকা পরীক্ষায়; পরে হ্যাক বিশ্ববিদ্যালয়য়ের ওয়েবসাইট

Online Desk জুলাই 29, 2026
cjp-protest.jpg

মোদী সরকারকে কোণঠাসা করতে ফের সক্রিয় সিজেপি, কৃষক-ছাত্র-যুবদের এক মঞ্চে এনে লড়াই জোরদার করার পরিকল্পনা

Online Desk জুলাই 29, 2026
SUVENDU.jpg

গুরুপূর্ণিমার সকালে ফের বেলুড় মঠে মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 29, 2026

You may have missed

CYBER-CRIME.png

উত্তীর্ণ হতে পারেনি আইআইটি কানপুরের প্রবেশিকা পরীক্ষায়; পরে হ্যাক বিশ্ববিদ্যালয়য়ের ওয়েবসাইট

Online Desk জুলাই 29, 2026
cjp-protest.jpg

মোদী সরকারকে কোণঠাসা করতে ফের সক্রিয় সিজেপি, কৃষক-ছাত্র-যুবদের এক মঞ্চে এনে লড়াই জোরদার করার পরিকল্পনা

Online Desk জুলাই 29, 2026
SUVENDU.jpg

গুরুপূর্ণিমার সকালে ফের বেলুড় মঠে মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 29, 2026
Subrata-.jpg

খুনের প্রমাণ লোপাটের অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী

Online Desk জুলাই 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.