Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখ্যমন্ত্রীর আচমকা পার্ক স্ট্রিট পরিদর্শন, অগ্নি সুরক্ষা বিধি না মানায় ৬টি রেস্তরাঁ বন্ধ করল প্রশাসন

মুখ্যমন্ত্রীর আচমকা পার্ক স্ট্রিট পরিদর্শন, অগ্নি সুরক্ষা বিধি না মানায় ৬টি রেস্তরাঁ বন্ধ করল প্রশাসন

Online Desk মে 1, 2025
Park-Street-Restaurant-Closed.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : বড়বাজারে অগ্নিকাণ্ডের জেরে এবার পার্ক স্ট্রিট ম্যাগমা হাউসের ৬টি রেস্তরাঁ বন্ধ করল প্রশাসন।মুখ্যমন্ত্রীর আচমকা পরিদর্শনে পার্ক স্ট্রিট এলাকার রেস্তোঁরাগুলিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ম্যাগমা হাউসের রেস্তোরাঁগুলিতে চুল্লিগুলোর হাল এবং মজুত করা কাঁড়ি কাঁড়ি গ্যাস সিলিন্ডার দেখে মুখ্যমন্ত্রী কার্যত আঁতকে ওঠেন। সঙ্গে সঙ্গে সহযাত্রী কলকাতার মেয়য়র ফিরহাদ হাকিম ও দমকল মন্ত্রী সুজিত বসুকে নির্দেশ দেন অবিলম্বে যেন এ ব্যাপারে পদক্ষেপ করা হয়। এর পরেই অগ্নি সুরক্ষা বিধি না মানার অভিযোগে রেস্তরাঁ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়।

বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। বৃহস্পতিবার আচমকাই দুপুরে বড়বাজারের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। তখনই তিনি অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। এরপর তিনি হঠাৎঅই ঢুকে পড়েন পার্ক স্ট্রিটে। সেখানে রেস্তোরাঁগুলির অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন রয়েছে তা পরিদর্শন করেন। তারপরই রাতারাতি ৬টি রেস্তরাঁ বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন।


এদিন দিঘা থেকে ফিরেই বড়বাজারের অগ্নিকাণ্ডস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এলাকায় প্রচুর দাহ্য পদার্থ যত্রতত্র পড়ে থাকা নিয়ে প্রশ্নও তোলেন। সেখান থেকে ফেরার পথেই পার্ক স্ট্রিটের মার্কেটে ঢুকে পড়েন তিনি।
মমতা জানান, দিঘায় থাকাকালীনও সারা রাত তিনি পরিস্থিতির উপর নজর রেখেছিলেন। দমকলমন্ত্রী সুজিত এবং কলকাতা পুলিশের সঙ্গে অবিরাম যোগাযোগ রাখছিলেন তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের জন্য মুখ্যমন্ত্রী জানান, তিনি একটি কমিটিও গঠন করে দেবেন। হোটেলের ব্যবস্থাপনা নিয়েও বেশ কিছু অভিযোগ তুলে ধরেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, হোটেল ব্যবসা করলে অতিথিদের সুরক্ষার দিকটিও দেখতে হবে হোটেল কর্তৃপক্ষকে।

Post Views: 92

Continue Reading

Previous: টানা ব্যর্থতার জের আগামী বছর চাকরি যাচ্ছে নাইটদের পন্ডিত মশাইয়ের
Next: কড়ায়-গন্ডায় “ঋণ” চুকিয়ে দিচ্ছেন দিলীপ ঘোষ, হিমসিম খাচ্ছে বঙ্গ বিজেপি

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.