Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর, বিরোধী দলের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ বিচারপতির

হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর, বিরোধী দলের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ বিচারপতির

Online Desk ফেব্রুয়ারি 2, 2026
Calcutta-highcourt-1280.jpg

ওঙ্কার ডেস্ক: কর্মসূচিতে বাধা পাওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই আবেদনের প্রেক্ষিতে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিরোধী দলের বিধায়ক, সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীদের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। তাঁদের কর্মসূচিতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা সুনিশ্চিত করতে হবে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশকে। সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

আদালত সূত্রের খবর, আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশকে এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুধু তাই নয় প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলা হয়েছে। বিজেপির অভিযোগ, বিরোধী দলের নেতা, মন্ত্রী, বিধায়কদের কর্মসূচিতে তৃণমূলের কর্মী সমর্থকেরা বাধা দেন। তা বন্ধের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। গত ২৭ অক্টোবর মামলাটি দায়ের করা হয়। সেই মামলাতেই সোমবার এই নির্দেশ দিল হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ১৮ ফেব্রুয়ারি।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, বিজেপির জনপ্রতিনিধি, সমর্থকদের লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচিতেও বাধা দিচ্ছে শাসকদল। এই ধরনের ঘটনা বুঝিয়ে দেয় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ এবং প্রশাসন ব্যর্থ। আবেদনে তাই-ই তুলে ধরা হয়েছে।

Post Views: 239

Continue Reading

Previous: মাধ্যমিকের প্রথম দিনে পুলিশের চকলেটে ভরসা, নিশ্চিন্ত অভিভাবকরা
Next: ‘দলিত হয়ে ঘোড়ায় চড়ার সাহস কীভাবে?’ মোদীরাজ্যে যুবকের উপর হামলা

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.