Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আগে জানালে অভিষেকের বিদেশ যাত্রায় বাধা নয়, শীর্ষ আদালতে জানালো ইডি, বিরোধীরা দেখছেন সেটিং তত্ব

আগে জানালে অভিষেকের বিদেশ যাত্রায় বাধা নয়, শীর্ষ আদালতে জানালো ইডি, বিরোধীরা দেখছেন সেটিং তত্ব

Online Desk জুলাই 28, 2023
sc.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ বিদেশ যেতে হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাত দিন আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অনুমতির জন্য আবেদন করতে হবে। আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত নেবে তদন্তকারী এজেন্সি । ইডি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, বিদেশযাত্রায় বাধা দেওয়া হবে না। শুক্রবার সুপ্রিম কোর্টে অভিষেকের বিদেশ যাত্রা মামলার শুনানিতে একথা জানান ইডির আইনজীবী এস ভি রাজু।
আর এতেই উঠতে শুরু করেছে প্রশ্ন। বিরোধী বাম-কংগ্রেসের অভিযোগ মোদির সঙ্গে দিদির সেটিং হয়ে গেছে। আর তারজন্যই বিচারাধীন একটি মামলার নিস্পত্তি না হওয়া সত্বেও দেশ ছাড়তে পেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ।
প্রসঙ্গত শুক্রবার সুপ্রিম কোর্টে ইডির আইনজীবী এস ভি রাজুর এই বয়ানের প্রায় ৩৬ ঘণ্টা আগেই এমিরেটসের বিমানে বুধবার রাতে সস্ত্রীক দুবাই উড়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর চিকিত্সার জন্য প্রথমে দুবাই তারপর সেখান থেকে আমেরিকা যাবেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু জানান চিকিত্সার জন্য বিদেশ যাওয়া যে কোনও ব্যক্তির মৌলিক অধিকার। অভিষেক অনেক আগেই ইডিকে মেইল করে বিষয়টি জানিয়ে ছিলেন। ইডির তরফ থেকে কোনও সাড়া না পাওয়ায় সুপ্রিম কোর্টে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। সুপ্রিম কোর্ট তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেনি। বরং সুপ্রিম কোর্ট ইডির কাছে জানতে চেয়েছিল কেন চিকিত্সার জন্য অভিষেককে বিদেশে যেতে বাধা দেওয়া হবে ? তার বিরুদ্ধে লুক আউট নোটিশও নেই।
কিন্তু আইনি ব্যখ্যা যাই হোক না কেন বিরোধীরা মোদি-দিদির সেটিং তত্বেই অনড়। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বৃহস্পতিবারই প্রশ্ন তুলেছেন এতো মিডিয়া, গোয়েন্দা সংস্থার চোখ এড়িয়ে কি করে বিদেশে চলে গেলেন অভিষেক ? সুজনবাবুর তির্যক মন্তব্য আসলে আইনের রক্ষা কবচ না পেলেও অভিষেক, মোদির রক্ষা কবচ পেয়ে গেছেন। তাই তাঁকে আটকায় নি ইডি। কংগ্রেস নেতা আব্দুল মান্নানেরও অভিযোগ বহু দিন ধরেই আমরা বলছি তৃণমূল আর বিজেপির নকল যুদ্ধ চলছে। আজ তা জলের মতো পরিস্কার। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য অবশ্য বলেছেন কেউ পালিয়ে বাঁচতে পারবে না। আইন আইনের পথে চলবে। আর তৃণমূলের সঙ্গে বিজেপির কোনও সেটিং হয়নি, বরং মোদিকে হঠাতে তৃণমূল, সিপিএম, কংগ্রেস হাত ধরেছে সেটা সবাই দেখেছেন। ফলে শীর্ষ আদালতে ইডি যাই বলুক না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সস্ত্রীক বিদেশ যাত্রা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

Post Views: 80

Continue Reading

Previous: নিজের সাফল্যর জন্য ক্যাপ্টেন রোহিতকে ধন্যবাদ দিলেন কুলদীপ
Next: মুক্তি পেল ‘ব‍্যোমকেশ ও দুর্গ রহস‍্য’-র ট্রেলার

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.