Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পঞ্চায়েত নির্বাচন বন্ধ এবং জরুরি অবস্থা চেয়ে জনস্বার্থ মামলা খারিজ ডিভিশন বেঞ্চে

পঞ্চায়েত নির্বাচন বন্ধ এবং জরুরি অবস্থা চেয়ে জনস্বার্থ মামলা খারিজ ডিভিশন বেঞ্চে

Online Desk জুলাই 3, 2023
HC-Final-DP.jpg

ওঙ্কার অনলাইন ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন বন্ধ এবং রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা নিয়ে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এদিন মামলা খারিজের নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন কোন পরিস্থতিতে রাজ্যে জরুরি অবস্থা জারি করা হতে পারে, সংবিধান অনুসারে তা একমাত্র রাজ্যপাল সিদ্ধান্ত নিতে পারেন।
প্রসঙ্গত এদিন পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে দেওয়া হোক, এবং রাজ্যপালকে রাজ্যে জরুরি অবস্থা ঘোষণার নির্দেশ দিক উচ্চ আদালত এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করেন প্রাক্তন সেনা আধিকারিক শ্রীধর বাগারি । মামলাকারির আইনজীবী প্রধান বিচারপতির এজলাসে যুক্তি দেন উচ্চ আদালতের সেই ক্ষমতা রয়েছে এবং তা প্রয়োগ করুক আদালত।
মামলাকারির আরও অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, কমিশন শাসক দলের নির্দেশ মতো কাজ করছে। তাতে মানুষের নিরাপত্তা, মানুষের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। রাজ্যপাল এবং হাই কোর্টের ক্ষমতা আছে নির্বাচন বন্ধ করে দেবার।
রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল পালটা সওয়াল করে বলেন রাজ্য নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করার পর আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না। এমনকি লোকসভা, বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর কোনও আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না বলেও সওয়াল করেন এজি।
এদিন এজি আদালতে জানান নির্বাচনের দফা ঘোষণা হওয়ার পর আর নতুন করে দফা বাড়ানোর আইন নেই। মানুষের রায়ে সরকার নির্বাচিত হয়। সেখানে রাজ্যপাল বা হাইকোর্ট কখনোই জরুরি অবস্থা জারি করতে পারে না। তাই এই মামলার কোন গ্রহণযোগ্যতা নেই বলেও দাবি করেন এজি।
জনস্বার্থ মামলা দায়েরকারি প্রাক্তন সেনা আধিকারিক শ্রীধর বাগারির আইনজীবী পাল্টা সওয়ান করে বলেন ইতিমধ্যেই ১২% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। সেটা কি মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব নয় ? নির্বাচনে মানুষ যদি না গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তাহলে সেটা কিসের নির্বাচন ?
দুপক্ষের আইনজীবীর সওয়াল জবাবের পর প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা, তাই আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে না। মানুষের নিরাপত্তা, জীবন জীবিকার উপর আঘাত এলে আদালত নিশ্চিত ভাবে হস্তক্ষেপ করবে। রাজ্যপালের ক্ষমতা রয়েছে, তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। কিন্তু আদালত এই সিদ্ধান্ত নিতে পারে না, রাজ্যপালকে এবিষয়ে নির্দেশও দিতে পারেনা। এরপরই জনস্বার্থ মামলাটি খারিজ করে দেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য।

Post Views: 101

Continue Reading

Previous: MunicipalityJobScam: সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিল রাজ্য
Next: দ্রাবিড়ের পরে ভারতের কোচ হতে পারেন অমল মজুমদার

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.