Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কিছুটা স্বস্তিতে রাজীব, নিয়োগ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ ডিভিশন বেঞ্চে

কিছুটা স্বস্তিতে রাজীব, নিয়োগ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ ডিভিশন বেঞ্চে

Online Desk জুলাই 3, 2023
HC-Final-DP.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ আপাতত কিছুটা স্বস্তিতে রাজীব সিনহা। তাঁর নিয়োগ প্রক্রিয়া নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সোমবার সেই মামলা ওঠে প্রধান বিচারপতির এজলাসে। দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাবের পর জনস্বার্থ মামলা খারিজ করে দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
এদিন রায়ে ডিভিশন বেঞ্চ মামলাকারির আইনজীবীকে বলে মিডিয়া প্রচার পেতেই এই মামলা, এখানে মানুষের স্বার্থ খর্ব হয়নি। প্রসঙ্গত গত ৭ জুন রাজীব সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা হয়। সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীব সিনহার জয়েনিং লেটার ফিরিয়ে দেন। এরপরই বিতর্ক দানা বাধে। রাজীব সিনহার নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা গড়ায় হাই কোর্টে।
এদিন আদালতে রাজ্যের এজি জানান আইন অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে। এই মামলার কোন গ্রহণ যোগ্যতা নেই। এরপরই জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত এদিন পঞ্চায়েত নিয়ে দায়ের হওয়া আদালত অবমাননার অন্য একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন সান্ডিল্য। কমিশনের কাছে একাধিক ইস্যুতে হলফনামা চেয়েছিল উচ্চ আদালত। সেই সংক্রান্ত হলফনামা জমা দিতেই তিনি এদিন আদালতে আসেন।

Post Views: 116

Continue Reading

Previous: আনাজের দামের প্রতিবাদে পথে নামল দক্ষিন কলকাতা জেলা কংগ্রেস
Next: ফের পিছিয়ে গেল আদম সুমারির কাজ, NPR লাগু করতেই মোদির এই সিদ্ধান্ত ?

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.