Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শাহি মন্ত্রকের নির্দেশে বঙ্গের ‘রাজভবনের’ নাম বদলে হল ‘লোকভবন’

শাহি মন্ত্রকের নির্দেশে বঙ্গের ‘রাজভবনের’ নাম বদলে হল ‘লোকভবন’

Online Desk নভেম্বর 29, 2025
raj-bhavan-s.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বদলে গেল বঙ্গের রাজভবনের নাম। রাজ্যের সাংবিধানিক প্রধানের কার্যালয়ের নতুন নামকরণ হল ‘লোকভবন’। শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের হাতেই রাজভবনের ‘রাজ’ অংশের অক্ষরগুলি তুলে ‘লোক’ অংশ স্থাপন করেছেন।

রাজ্যপালের অফিস থেকে শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সেই সঙ্গে একটি ভিডিয়ো প্রকাশ করেও দেখানো হয়েছে রাজ্যপাল কী ভাবে নতুন নামকরণ করছেন এই ভবনের। কলকাতা এবং দার্জিলিং উভয় জায়গায় নতুন নাম প্রযোজ্য হবে। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজভবনের নাম বদলের নির্দেশ দেওয়া হয়। গত ২৫ নভেম্বর সেই নির্দেশ আসার পর শনিবার বঙ্গে তা কার্যকর করলেন সিভি আনন্দ বোস। লোকভবন সূত্রে খবর, দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম রাজভবনের নাম বদল করা হল। এখন থেকে পশ্চিমবঙ্গের রাজভবনকে লোকভবন নামেই চিহ্নিত করা হবে।

শনিবার সমাজমাধ্যমে রাজ্যপাল লিখেছেন, ‘২০২৩ সালে ২৭ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যপালের অনুরোধে তৎকালীন রাজভবনের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন। সেটা ছিল জনরাজভবনের নতুন যুগের সূচনা। জনগণের চাহিদা, আশা-আকাঙ্ক্ষা এবং বিভিন্ন সমস্যার কথা মাথায় রেখেই ‘জনরাজভবন’ ভাবনাটি আনা হয়েছিল।’ রাজ্যের সাংবিধানিক প্রধান আরও লিখেছেন, ‘প্রতিষ্ঠানটিকে জীবন্ত করে তুলতে এই উদ্যোগ। একই সঙ্গে উদ্দেশ্য ছিল, এই ভবনকে সকল স্তরের মানুষের জন্য খুলে দেওয়া। গত তিন বছরে অনেক জনকল্যাণমূলক কাজ রাজভবন থেকে হয়েছে।’

Post Views: 118

Continue Reading

Previous: ধোনির উপস্থিতি রাঁচিতে অক্সিজেন দেবে বললেন রাহুল
Next: এসআইআর এ নাম বাদ গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া নিয়ে সংশয়, আতঙ্কে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী তরুণী

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.