Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইন্টারভিউতে কেন দাগি প্রার্থীদের ডাক? প্রশ্ন তুলল হাইকোর্ট

ইন্টারভিউতে কেন দাগি প্রার্থীদের ডাক? প্রশ্ন তুলল হাইকোর্ট

Online Desk নভেম্বর 19, 2025
Calcutta-highcourt-1280.jpg

ওঙ্কার ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের ‘ইন্টারভিউ তালিকায় দাগিদের নাম’ থাকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতে বললেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের স্পষ্ট নির্দেশ, ‘দাগি’ তালিকায় নাম থাকলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগে অংশ নিতে পারবেন না। ঘটনাচক্রে যদি কোনও ‘দাগি’ প্রার্থী অংশ নেন, তাহলে তাঁকে বাদ দিতে হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে বিচারপতি অমৃতা সিনহা বলেন, আরও বিস্তারিত তথ্য দিয়ে ‘দাগি’দের তালিকা সামনে আনতে হবে। মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা আগামী ৩ ডিসেম্বর। অভিযোগ, দাগিদের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে সেখানে দাগিদের নাম ও রোল নম্বর রয়েছে। এ ছাড়া আর কোনও তথ্য নেই। যা দিয়ে তাঁদেরকে শনাক্ত করা যাবে। বাবার নাম, ঠিকানা সেখানে নেই। তাই সহজেই যাতে ‘দাগি’ দের শনাক্ত করা যায় সেই জন্য আরও বিস্তারিত তথ্য দিয়ে ‘দাগি’দের তালিকা প্রকাশ করতে হবে।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশন একাদশ ও দ্বাদশের ইন্টারভিউয়ের যে তালিকা প্রকাশ করেছে সেখানে দাগি প্রার্থীর নাম থাকার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা এসএসসিকে নির্দেশ দেন দাগিদের বিস্তারিত তথ্য সহ তালিকা প্রকাশ করতে। প্রসঙ্গত, নিয়োগ পদ্ধতিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে চলতি বছরের এপ্রিলে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয়। এর ফলে চাকরি হারান ২৫,৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মী। চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নতুন পরীক্ষার মাধ্যমে নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। সেই মতো পরীক্ষা হয়ে ফলও প্রকাশ হয়। কিন্তু অভিযোগ, আংশিক সময়ের দুই শিক্ষক অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পেয়েছেন। তা নিয়ে মামলা হয় হাইকোর্টে।

Post Views: 143

Continue Reading

Previous: প্রধানমন্ত্রীকে প্রণাম ঐশ্বর্যর, সমাজমাধ্যমে জল্পনা! রাজনীতিতে যোগ দিচ্ছেন বিশ্বসুন্দরী?
Next: হাসিনার মৃত্যুদন্ড নিয়ে মুখ খুলল চিন; নিজের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টায় বেঞ্জিং

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.