Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কলকাতা ম্যারাথনে হল রেকর্ড

কলকাতা ম্যারাথনে হল রেকর্ড

Online Desk ডিসেম্বর 22, 2025
1000085996.jpg

স্পোর্টস ডেস্ক : রবিবারের শীতের সকালে ঘুম ভাঙার আগেই দৌড়ে নামল গোটা শহর। ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথন তথা টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে (Tata Steel World 25K) এবার পা দিল দশম বছরে। বিশ্ব অ্যাথলেটিক্সের গোল্ড লেবেলপ্রাপ্ত বিশ্বের প্রথম ২৫ কিলোমিটার ম্যারাথনকে ঘিরে রেড রোডে তৈরি হল উৎসবের আবহ। দেশ-বিদেশের পেশাদার লং রানার থেকে সাধারণ মানুষ, বিশেষভাবে সক্ষম ও সিনিয়র সিটিজেন, সবাই মিলিয়ে প্রায় ২২ হাজার দৌড়বিদ অংশ নিলেন এই ক্রীড়া মহাযজ্ঞে।

প্রতিবছরের মতো এবছরও প্রতিযোগিতার সূচনা রেড রোড থেকেই। আন্তর্জাতিক অ্যাম্বাসাডর হিসেবে উপস্থিত ছিলেন অলিম্পিক্সে পদকজয়ী তারকা স্প্রিন্টার কেনি বেডনারেক। ম্যারাথনের অন্যতম মুখ প্রাক্তন ভারতীয় ফুটবলার ভাইচুং ভুটিয়ার উপস্থিতি বাড়িয়ে দেয় বাড়তি উচ্ছ্বাস।

রেড রোডে উৎসবের সকাল

ভোর থেকেই রেড রোডে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা, মন্ত্রী সুজিত বোস, মেয়র পরিষদের সদস্য দেবাশিস কুমার, প্রাক্তন অ্যাথলিট জ্যোতির্ময়ী সিকদার, অভিনেত্রী শ্রাবন্তী-সহ সেনাবাহিনী ও পুলিশের শীর্ষ আধিকারিকরা।

বিজয় দিবস ট্রফিতে দৌড়ালেন সেনা ও সেনা পরিবারের সদস্যরা, পুলিশ কাপে অংশ নিলেন এডিজি এসটিএফ বিনীত গোয়েল-সহ পুলিশ কর্মীরা। ২৫ কিলোমিটারের এলিট রানের পাশাপাশি ১০ কিমি দৌড়, বিশেষভাবে সক্ষম ও সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা বিভাগ এবং ৫ কিমি আনন্দ রান, সব মিলিয়ে রেড রোডে যেন শীতের সকালে এক বর্ণময় কার্নিভাল।

আন্তর্জাতিক বিভাগে চ্যাম্পিয়ন কারা

২৫কে এলিট রানে পুরুষদের আন্তর্জাতিক বিভাগে ১ ঘণ্টা ১১ মিনিট ৪৯ সেকেন্ড সময় করে চ্যাম্পিয়ন হন উগান্ডার জসুয়া চেপতেগেই। মহিলাদের আন্তর্জাতিক বিভাগে ১ ঘণ্টা ১৯ মিনিট ৩৬ সেকেন্ড সময় নিয়ে শিরোপা জয় করেন ইথিওপিয়ার ডেজিতু অ্যাজিমেরা। ২০১৭ সালের পর আবারও কলকাতার মুকুট তাঁরই মাথায়।

ভারতীয় বিভাগে নতুন ইতিহাস

ভারতীয় পুরুষদের বিভাগে নজরকাড়া পারফরম্যান্স গুলবির সিংয়ের। ১ ঘণ্টা ১২ মিনিট ০৬ সেকেন্ডে ফিনিশ করে নিজেরই আগের ইভেন্ট রেকর্ড ভেঙে সোনা জেতেন গতবারের চ্যাম্পিয়ন। সামগ্রিকভাবে তিনি পুরুষদের মধ্যে পঞ্চম স্থান দখল করেন।

ভারতীয় মহিলাদের বিভাগে ১ ঘণ্টা ২৬ মিনিট ০৪ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে নতুন ইভেন্ট রেকর্ড গড়েন সীমা। ২০১৭ সালে সুরিয়া এল-এর করা রেকর্ড ভেঙে দিয়ে কলকাতার ২৫কে ইতিহাসে নিজের নাম তুলে ধরলেন তিনি।

রেকর্ড গড়ে খুশি গুলবির ও সীমা, দু’জনেই। তবে রুটে একাধিক বাঁক না থাকলে সময় আরও ভালো হতে পারত বলেই মত তাঁদের। তবুও এই ফলাফল আগামী কমনওয়েলথ ও এশিয়ান গেমসের প্রস্তুতিতে বড় অনুপ্রেরণা হবে বলে আশাবাদী দু’জনেই।

Post Views: 326

Continue Reading

Previous: ভারতকে হারিয়ে ছোটদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান, নাকভি তুলে দিলেন ট্রফি
Next: চিনের বানানো অস্ত্রের অংশ জম্মুতে; এনআইএ অফিসের কাছে উদ্ধার অস্ত্রাংশ নিয়ে উদ্বেগ নিরাপত্তা বাহিনীর

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.