Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কুষ্ঠ রোগীদের নতুন দিশা নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল

কুষ্ঠ রোগীদের নতুন দিশা নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
JRGRM-LEPROCY-SURGERY-portal-–-SUKLA.png

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: মুখ্যমন্ত্রীর স্বপ্নের নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে সামাজিক বঞ্চনা দূর করে আত্মমর্যাদার পথে কুষ্ঠ রোগীরা। অভিনব এই উদ্যোগে জঙ্গলমহলের গর্ব হয়ে উঠেছে এই হাসপাতাল।
জঙ্গলমহলের সবুজ প্রান্তরে দাঁড়িয়ে থাকা নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল আজ শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়, এটি হাজার মানুষের আশার আলো। দীর্ঘদিন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত প্রত্যন্ত এলাকার মানুষ এখন নিজ এলাকাতেই পাচ্ছেন আধুনিক ও মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা। আধুনিক পরিকাঠামো, অভিজ্ঞ চিকিৎসক দল এবং মানবিক উদ্যোগ—সব মিলিয়ে হাসপাতালটি জঙ্গলমহলের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করেছে।
ডাঃ রূপনারায়ণ ভট্টাচার্য, প্লাস্টিক সার্জেন বলেন, ‘এরা সকলেই কুষ্ঠ রোগ সারিয়ে উঠেছেন। তবে রোগ সারার পরেও কিছু অঙ্গে বিকলতা থেকে যায়, যার ফলে নিত্য দিনের জীবন যাপনে সমস্যা হয়। নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে সেই সব অঙ্গে সার্জারি করে তাদের স্বভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়।’ বর্তমানে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল জঙ্গলমহলের মানুষের কাছে ভরসার আরেক নাম। সম্প্রতি নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ দেবাশীষ মাহাতোর উদ্যোগে কুষ্ঠজনিত অঙ্গবিকৃত ১৩ জন রোগীর সফল রিকনস্ট্রাকটিভ সার্জারি সম্পন্ন হয়েছে। অচ্ছ্যুৎ নয়, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অস্ত্রোপচার পরিচালনা করেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এর অস্থি বিশেষজ্ঞ ডাঃ আরএন ভট্টাচার্যের নেতৃত্বে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। অস্ত্রোপচারের পর রোগীরা প্রায় এক মাস হাসপাতালে থেকে পরবর্তী চিকিৎসা ও পর্যবেক্ষণে থাকবেন। শুধু চিকিৎসাই নয়, তাঁদের পুনর্বাসনের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সুস্থতার পর প্রত্যেককে ১২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে তাঁরা স্বনির্ভর জীবনের পথে এগিয়ে যেতে পারেন। আধুনিক পরিকাঠামো, অভিজ্ঞ চিকিৎসক দল এবং মানবিক উদ্যোগ—সব মিলিয়ে হাসপাতালটি জঙ্গলমহলের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করেছে। জটিল অস্ত্রোপচার থেকে বিশেষায়িত চিকিৎসা—সব ক্ষেত্রেই এই হাসপাতাল ধীরে ধীরে তৈরি করছে সাফল্যের ইতিহাস। বিশেষ করে কুষ্ঠজনিত অঙ্গবিকৃত রোগীদের পুনর্বাসনের মতো মানবিক উদ্যোগ প্রমাণ করে দিয়েছে, এখানে চিকিৎসা শুধু রোগ সারানোর মধ্যে সীমাবদ্ধ নয়; লক্ষ্য মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা।

Post Views: 52

Continue Reading

Previous: সাংসদ দেবের কেন্দ্রে চলাচলে ভরসা বাঁশের সেতু, ঝুঁকি নিয়েই পারাপার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের
Next: আর বিলম্ব নয়, মার্চেই শুটিং কলকাতায়, শুরু হচ্ছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.