Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুম্বাইয়ে মেসির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন সচিন, ধোনি, রোহিত

মুম্বাইয়ে মেসির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন সচিন, ধোনি, রোহিত

Online Desk ডিসেম্বর 14, 2025
messi.jpg

ওঙ্কার ডেস্ক: বিশৃঙ্খলায় শনিবার পণ্ড হয়েছে কলকাতার সল্টলেকে মেসির অনুষ্ঠান। তবে কলকাতায় ফুটবল তারকার অনুষ্ঠান শান্তিপূর্ণ না হলেও হায়দরাবাদে সফল হয়েছে। ভারতের দুই বড় শহরে লিয়োর সফরের পর এবার বাণিজ্যনগরী মুম্বইয়ে রবিবার অনুষ্ঠান রয়েছে কিংবদন্তি। ইতিমধ্যে সেখানে ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে মেসিকে দেখার জন্য। কলকাতা ও হায়দরাবাদের অনুষ্ঠানেও মেসির সঙ্গে থাকবেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল।

ফুটবলের রাজপুত্র রবিবার ব্যক্তিগত বিমানে হায়দরাবাদ থেকে মুম্বইয়ে যাবেন। রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় যাবেন লিয়ো। সেখানে বিকাল সাড়ে চারটা নাগাদ ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন তিনি। সূত্রের খবর, আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়কের সঙ্গে প্যাডেল খেলতে পারেন শচিন তেন্ডুলকর। এর পর বিকাল পাঁচটায় মেসি ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন। সেখানে রাত ৮টা পর্যন্ত থাকবেন তিনি। ভারতের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীও মেসির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। রবিবার মেসির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি।

ওয়াংখেড়েতে ছোটদের নিয়ে ৩০ মিনিটের একটি প্রশিক্ষণ শিবির হবে। সেখানে অংশ নেবেন মেসি। ৬০ জন খুদেকে ফুটবল শেখানোর পাশাপাশি তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট মহাদেব’। সূত্রের খবর, ওয়াংখেড়েতে অনুষ্ঠান দেখতে আগ্রহীদের দুপুর ২টোর মধ্যে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। এদিনের অনুষ্ঠানটি টিভিতেও সরাসরি সম্প্রচার করা হবে।

Post Views: 191

Continue Reading

Previous: যুবভারতীকাণ্ডে ১৪ দিনের পুলিশ হেফাজত শতদ্রু দত্তর ! নির্দেশ দিল বিধাননগর আদালত
Next: সিডনিতে ইহুদি সমাবেশে দুই আততীয়র গুলি, নিহত ১০, আহত অন্তত ১২ জন

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.