Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সত্যিই অষ্টম আশ্চর্য, অষ্টম ব্যালন ডি’অর মেসির

সত্যিই অষ্টম আশ্চর্য, অষ্টম ব্যালন ডি’অর মেসির

Online Desk অক্টোবর 31, 2023
FB_IMG_1698703072538.jpg

স্পোর্টস ডেস্ক :অষ্টমবার ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে মূল লড়াই ছিল নরওয়ে ও ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডের। গত মরসুমে ম্যান সিটিকে ত্রিমুকুট জিতিয়ে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার ছিলেন হালান্ড। কিন্তু আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা এবং ইন্টার মায়ামির হয়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ফের ব্যালন ডি’অর জিতলেন মেসি। দ্বিতীয় স্থানে থাকলেন হালান্ড। তৃতীয় হলেন প্যারিস সাঁ জা-য় মেসির প্রাক্তন সতীর্থ কিলিয়ান এমবাপে। কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখান এমবাপে। তিনি মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেন। বিশ্বকাপে সর্বাধিক গোলদাতাও হন এমবাপে।মেসির হাতে ব্যালন ডি’অর ট্রফি তুলে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম। তাঁকে যখন এই পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে ডাকা হয়, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল, মেসিই খেতাব পেতে চলেছেন। ২০০৯ সালে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন মেসি। এরপর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালে এই খেতাব জেতেন আর্জেন্টিনার মহাতারকা। এবারও তিনিই ব্যালন ডি’অর জিতলেন। কাতার বিশ্বকাপে ৭ গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি ৪টি ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হন। বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বল পান মেসি। ২০১৪ সালের বিশ্বকাপেও তিনি গোল্ডেন বল পেয়েছিলেন। কিন্তু সেবার ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্স হয় আর্জেন্টিনা। কাতারে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাকে তৃতীয়বার বিশ্বকাপ জেতানোর পাশাপাশি ব্যক্তিগত খেতাবও পেলেন মেসি। তাঁর বর্তমান ক্লাব ইন্টার মায়ামির পাশাপাশি পুরনো ক্লাব বার্সেলোনাও অভিনন্দন জানিয়েছে।অষ্টমবার ব্যালন ডি’অর জেতার পর মঞ্চে উঠে যায় তাঁর ৩ ছেলে। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো অবশ্য নির্দিষ্ট আসনেই বসে আনন্দে হাসছিলেন। এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আইভরি কোস্ট ও চেলসির প্রাক্তন স্ট্রাইকার দিদিয়ের দ্রোগবা। তিনি মেসির সন্তানদের মঞ্চে স্বাগত জানান। সবাই এই বিশেষ মুহূর্তটি উপভোগ করেন।

Post Views: 74

Continue Reading

Previous: কোহলির জন্মদিনের বিরাট পরিকল্পনা সিএবির, বাঁধ সাদছে আইসিসি
Next: দেশ জুড়ে পালিত হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.