Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লিভ ইন সঙ্গীকে জীবন্ত পুড়িয়ে মারল যুবক

লিভ ইন সঙ্গীকে জীবন্ত পুড়িয়ে মারল যুবক

Online Desk সেপ্টেম্বর 1, 2025
fire-1280.jpg

ওঙ্কার ডেস্ক: লিভ ইন সঙ্গীকে রাস্তায় ধাওয়া করে জীবন্ত পুড়িয়ে মারল এক ব্যক্তি। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ওই তরুণীর গায়ে পেট্রল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম বনজাক্ষী। ২৬ বছর বয়স তাঁর। বিঠল নামে এক ব্যক্তির সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। পেশায় গাড়িচালক বিঠল মাদকাসক্ত। প্রায়শই মদের নেশার জন্য সঙ্গীর সঙ্গে অশান্তি হত তার। বিঠলের উপর তিতিবিরক্ত হয়ে সম্প্রতি সম্পর্ক ছিন্ন করে নিজের বাড়িতে চলে গিয়েছিলেন বনজাক্ষী।

রবিবার তিনি এক আত্মীয়কে সঙ্গে নিয়ে গাড়িতে চেপে মন্দিরে যাচ্ছিলেন। সেই যাত্রাপথে বেঙ্গালুরুর একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় গাড়িটি। অভিযোগ, সেখানেই উপস্থিত হয় বিঠল। আচমকা গাড়িটিতে পেট্রল ছিটিয়ে দেয় সে। দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয় গাড়িটিতে। যুবকের এমন কর্মকাণ্ডের মুখে পড়ে ভয়ে গাড়ি থেকে তড়িঘড়ি বেরিয়ে আসেন চালক, বনজাক্ষী-সহ তিন জন। দরজা খুলে বাকিরা পালাতে সক্ষম হলেও ধাওয়া করে বনজাক্ষীকে ধরে ফেলে অভিযুক্ত। এর পর তাঁর গায়ে পেট্রল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় সে। স্থানীয় কয়েকজন বনজাক্ষীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই তরুণীর দেহের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বিঠলকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে নিজেদের হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা।

Post Views: 108

Continue Reading

Previous: সদ্য বাবা হয়েছেন অভিনেতা গৌরব মণ্ডল, প্রকাশ্যে আনলেন মেয়ের ছবি ও নাম
Next: সুপ্রিম কোর্টে ফের পিছোল ডিএ মামলার শুনানি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.