Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পুলিশ আধিকারিক লিভ-ইন সঙ্গীকে গলা টিপে খুন সিআরপিএফ জওয়ানের

পুলিশ আধিকারিক লিভ-ইন সঙ্গীকে গলা টিপে খুন সিআরপিএফ জওয়ানের

Online Desk জুলাই 20, 2025
live.jpg

ওঙ্কার ডেস্ক: লিভ ইন সঙ্গীকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। ঘটনাচক্রে যাঁকে খুন করা হয়েছে তিনিও এক জন পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘটেছে গুজরাটে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, গুজরাটের কচ্ছ জেলায় নিযুক্ত ছিলেন ওই মহিলা সহকারী সাব-ইনস্পেক্টর। এক সিআরপিএফ জওয়ানের সঙ্গে লিভ ইনে থাকতেন তিনি। অভিযোগ, গলা টিপে তাঁকে খুন করেছে তাঁর লিভ ইন সঙ্গী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অরুণা নটুভাই যাদব। গুজরাটের কচ্ছ জেলার আনজার থানায় কর্মরত ছিলেন তিনি। যে সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ তাঁর নাম দিলীপ দাগচিয়া। সঙ্গীকে খুন করার পর শনিবার সকালে আনজার থানায় গিয়ে আত্মসমর্পণ করেন সিআরপিএফ জওয়ান দিলীপ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানতে পেরেছে, সমাজ মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে দিলীপের সঙ্গে অরুণার পরিচয় হয়। ২০২১ সালে প্রথম আলাপ হয় দুজনের। ক্রমশ সেই আলাপ জড়ায় প্রণয়ের সম্পর্কে। দুজনে সিদ্ধান্ত নেন একসঙ্গে থাকার। দিলীপের ডিউটি ছিল মণিপুরে।

ঠিক কী নিয়ে অশান্তি দু’জনের? প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে শুক্রবার রাতে অরুণার সঙ্গে ঝামেলা বাধে দিলীপের। সেই ঝগড়ার সময় রাগের মাথায় দিলীপ অরুণার গলা টিপে ধরেন। যার ফলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, অরুণা সুরেন্দ্রনগরের বাসিন্দা ছিলেন। তিনি আনজারের গঙ্গোত্রীতে থাকতেন। গোটা ঘটনায় দিলীপের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Post Views: 129

Continue Reading

Previous: সিপিএম কে নিয়ে রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্যের জেরে বিরোধী শিবিরে ফাটল
Next: ‘দল নয়, দেশ আগে’ দলীয় বিতর্কের মাঝেই স্পষ্ট বার্তা শশী থারুরের

সম্পর্কিত গল্প

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.