Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • জম্মুকাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষে মৃত্যু ৩ জঙ্গির, নিহত ১ সেনা

জম্মুকাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষে মৃত্যু ৩ জঙ্গির, নিহত ১ সেনা

Online Desk এপ্রিল 12, 2025
20250412_104956.jpg

ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরের আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষে মৃত্যু হল তিন জঙ্গির। গুলিযুদ্ধে নিহত হয়েছেন একজন সেনা জওয়ানও। শনিবার সেনার তরফে জানানো হয়েছে, আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নিহত হয়েছেন। এদিন সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় বাহিনী। 

এদিন সেনাবাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার তুষারাবৃত এলাকায় চলমান অভিযানের ফলে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছে, ‘খারাপ ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও, কিশতোয়ারের ছাতরুতে চলমান অভিযানে আরও দুই পাকিস্তানি সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। একটি একে এবং একটি এম৪ রাইফেল সহ প্রচুর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে, আখনুর সেক্টরে সন্ত্রাসীদের আইইডি হামলায় দুই সেনা নিহত হয়েছিলেন। সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য ভারত ও পাকিস্তানের ব্রিগেড কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয় জম্মুকাশ্মীরের পুঞ্চ জেলায়। তার দুই দিন পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সীমান্তে একাধিক গোলাগুলি এবং আইইডি হামলার পর উত্তেজনা কমানোর লক্ষ্যে ফেব্রুয়ারির পর এটি ছিল দ্বিতীয় বৈঠক।২০২১ সালে ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করার পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বিরল।

Continue Reading

Previous: চাকরিহারাদের থেকে ‘গো-ব্যাক’ শ্লোগান অভিজিৎকে ! বললেন, ‘পিঁপড়ের চেয়ে বেশি গুরুত্ব দিই না’
Next: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের কৃতিত্ব, এশিয়া বুক অব রেকর্ডস-এর স্বীকৃতি !

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.