Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দমদমে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে জল্পনা, অনুপস্থিত লকেট চট্টোপাধ্যায়

দমদমে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে জল্পনা, অনুপস্থিত লকেট চট্টোপাধ্যায়

Online Desk আগস্ট 25, 2025
mblr4ipg_locket-chatterjee_650x400_14_March_21.jpg

ওঙ্কার ডেস্ক: বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মহিলা মুখ লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে ফের জোর জল্পনা। দলের রাজ্য সাধারণ সম্পাদকদের মধ্যেও তিনি অন্যতম। সাধারণত, এ ধরনের বড় কর্মসূচিতে রাজ্য সভাপতি থেকে শুরু করে সাধারণ সম্পাদক, সংগঠন সম্পাদক সকলে আমন্ত্রিত থাকেন। তবু গত শুক্রবার দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিতে দেখা মেলেনি হুগলির প্রাক্তন সাংসদের। সূত্রের খবর, তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি সেই সভায়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, দমদমে প্রধানমন্ত্রীর সভায় অনুপস্থিতি চোখে পড়তেই মঞ্চ থেকেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ফোন করেন লকেটকে। তখনই নাকি তিনি জানান, তাঁর কাছে কোনও আমন্ত্রণপত্র আসেনি। যেহেতু তাঁকে আনুষ্ঠানিকভাবে ডাকা হয়নি, তাই তিনি যাননি, এমনই দাবি লকেট ঘনিষ্ঠ মহলের।
যদিও প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেননি রাজ্য সভাপতি বা লকেট। সংবাদমাধ্যমে প্রশ্ন করা হলে হুগলির প্রাক্তন সাংসদ জানান, “আমার ওখানে থাকার কথা ছিল না। অন্য বৈঠকের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি সেটাই করছিলাম।”  তবে কেন তাঁর দায়িত্ব দেওয়া হল, প্রধানমন্ত্রী উপস্থিত থাকার দিনই কেন তাঁকে অন্য কর্মসূচিতে পাঠানো হল এই প্রশ্নগুলির কোনও উত্তর দেননি তিনি।
বঙ্গ বিজেপিতে বর্তমানে পাঁচ জন সাধারণ সম্পাদক রয়েছেন। লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং দীপক বর্মণ। গত মাসে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর আরেকটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন লকেট-সহ চার জন সাধারণ সম্পাদক। কেবল দীপক ছিলেন না। তবে শুক্রবার দমদমে দেখা গিয়েছে কেবল জগন্নাথকে। অগ্নিমিত্রা অসুস্থ হয়ে আগেই হাসপাতালে ভর্তি ছিলেন। বাকি তিনজনের কাউকেই দেখা যায়নি মঞ্চে।
রাজনৈতিক মহলের মতে, এ ধরনের বড়সড় কর্মসূচিতে রাজ্য নেতৃত্বের একাংশকে আমন্ত্রণ না জানানো বা তাঁদের বাদ দেওয়া অস্বাভাবিক। বিজেপির একটি সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেও এ বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। সভায় যাঁদের অনুপস্থিতি চোখে পড়ার মতো ছিল, তাঁদের নিয়ে প্রশ্ন তুলেছে দিল্লি।

Post Views: 230

Continue Reading

Previous: “ইউক্রেন হামলা থামাতে রাশিয়াকে বাধ্য করার লক্ষ্যে ভারতের উপর শুল্ক চাপ”, জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
Next: উৎসবের মরশুমে খুশির খবর ! কমল সোনার দাম

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.