Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লোকসভায় পাশ হল জিরামজি বিল, মহাত্মা গান্ধীকে ভুলে যাওয়া লজ্জার, বললেন মমতা

লোকসভায় পাশ হল জিরামজি বিল, মহাত্মা গান্ধীকে ভুলে যাওয়া লজ্জার, বললেন মমতা

Online Desk ডিসেম্বর 18, 2025
PO.jpg

ওঙ্কার ডেস্কঃ লোকসভায় পাশ করানো হল ‘জিরামজি’ বিল। বিরোধীদের তরজা, হইহট্টগোলের মধ্যেই ধ্বনিভোটে বিল পাশ হয়। বিল পাশ হওয়ার পরই লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। বৃহস্পতিবার শিল্প ও বাণিজ্য সম্মেলনে মনরেগার নামবদল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মনরেগা প্রকল্প থেকে গান্ধীজির নাম বাদ গেল। এটা লজ্জার। লজ্জা হচ্ছে, জাতির জনককে ভুলে যাচ্ছি আমরা।”
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে রাখা হবে। বিজেপি সরকারের এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা গান্ধীকে সম্মান না-দিলে আমরা দেব। আমরা সম্মান দিতে জানি।”
মঙ্গলবার লোকসভায় পেশ করা হয় ‘বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’। সংক্ষেপে ‘জিরামজি’। এতদিন এই প্রকল্পের নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট গ্যারান্টি অ্যাক্ট। প্রস্তাবিত বিলে গান্ধীর নাম বাদ দেওয়ায় প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলি। এছাড়াও ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজ দেওয়া হবে বললেও, টাকার ব্যয়ভার বহন করতে হবে রাজ্যগুলিকেও। সেই বিষয় নিয়েও আপত্তি তুলেছে বিরোধীরা।
বৃহস্পতিবার সকালেই গান্ধীর নাম সরানোর প্রতিবাদে সংসদ চত্বরে মিছিল করেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সাংসদেরা। লোকসভার অধিবেশন শুরু হলে গান্ধীর ছবি নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। বিলের কপি ছিঁড়ে ফেলা হয়।

Post Views: 252

Continue Reading

Previous: ১০০ টাকা খরচ করলেই ইডেনে দেখতে পাবেন টি২০ বিশ্বকাপ
Next: আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব-সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাইবার অভিযোগ দায়ের সৌরভ গঙ্গোপাধ্যায়ের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.