Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নির্বাচনী বন্ডঃ আম জনতার পকেট থেকে এই টাকা উসুল করেছে কর্পোরেট গুলি

নির্বাচনী বন্ডঃ আম জনতার পকেট থেকে এই টাকা উসুল করেছে কর্পোরেট গুলি

Online Desk মার্চ 17, 2024
11.png

সোমনাথ মুখোপাধ্যায়ঃ নির্বাচনী বন্ড প্রসঙ্গে বিজেপি এবং তৃণমূলকে এক থাত নিলেন, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রবিবার এক সাংবাদিক বৈঠক করে সেলিম বলেন, ‘‘কাটমানি তুলেছে তৃণমূল আর বিজেপি সরকারে এসে সেই প্রক্রিয়াকেই আইনি স্বীকৃতি দিয়েছে। নির্বাচনী বন্ডের তোলাবাজিতে দু’দলের গাঁটছড়া বাঁধা রয়েছে”।
সিপিআইএম রাজ্য বলেন, তাদের দল প্রথম থেকেই নির্বাচনী বন্ড’র বিরোধীতা করেছে। বিল পেশ হওয়া সময় থেকে সংসদের ভেতরে এবং বাইরে লড়াই করছে সিপিআইএম। সংসদে এই বিল নিয়ে বক্তব্য রাখার সময় সীতারাম ইয়েচুরি যে যে আশঙ্কা প্রকাশ করেছিলে, সেই আশঙ্কাকে স্বীকৃত দিয়েছে সুপ্রিম কোর্ট।
সেলিম আরও বলেন, ‘‘নির্বাচনী বন্ডের টাকা দিয়েই কেনা হয়েছে মিডিয়া-কে। বিজেপি এবং তৃণমূল দু’দলই সবচেয়ে সুবিধা পেয়েছে। কর্পোরেট গুলি রাজনৈতিক দলকে দেওয়া টাকা উসুল করেছে জনতার ঘাড় ভেঙে। সেলিম আরও বলেন, কলকাতার আরপি সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী ২০১৯ থেকে ২০১৪ পর্যন্ত ৬৬৪ কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছে। ৫৬৪ কোটি টাকার বন্ড কিনেছে গোষ্ঠীর পাঁচটি সংস্থা। আরও ১০০ কোটি টাকা খরচ করেছে একটি নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে। আম জনতার পকেট থেকে এই টাকা উসুল করা হয়েছে। কলকাতা এবং রাজ্যে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি। এমনই হয়েছে বিভিন্ন ওষুধ সংস্থার ক্ষেত্রে। ওষুধের দাম সমানে বেড়েছে, নির্বাচনী বন্ডে এদের টাকা ঢুকেছে। সরকারি দাম নিয়ন্ত্রণ ব্যবস্থা শিথিল হয়েছে বলে দাবি করেন সিপিআইএম রাজ্য সম্পাদক ।

Post Views: 100

Continue Reading

Previous: বাম-কংগ্রেস জোট সময়ের অপেক্ষা?
Next: ভোট গণনার দিন বদল

সম্পর্কিত গল্প

SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026

You may have missed

SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
TRUMP.png

ভারতকে তেল কেনার ‘অনুমতি’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প; জবাব নয়া দিল্লিরও

Online Desk মার্চ 8, 2026
WAR-SHIP2.png

ইরানি যুদ্ধজাহাজকে মানবিক সহায়তা, ভারতকে ধন্যবাদ জানাল ইরান

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.