Skip to content
জুন 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল লন্ডন

অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল লন্ডন

Online Desk সেপ্টেম্বর 14, 2025
20250914_112403.jpg

ওঙ্কার ডেস্ক: অভিবাসনবিরোধী বিক্ষোভে লক্ষাধিক মানুষের ঢল সেন্ট্রাল লন্ডনে। শনিবার ডানপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে এক লাখেরও বেশি মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মূলত চরমপন্থী গোষ্ঠীগুলির সদস্যরা এই বিক্ষোভে সামিল হন। অন্যদিকে পাল্টা প্রতিরোধে রাস্তায় নামে অভিবাসীদের প্রতি সহানুভূতিশীল সংগঠন ও কমিউনিটিগুলো।

পুলিশের হিসাব অনুযায়ী, ‘ইউনাইট দ্য কিংডম’ নামের এই মিছিলে অংশ নেন প্রায় এক লাখ ১০ হাজার মানুষ।এদিন বিক্ষোভকারীদের হাতে আহত হন বেশ কয়েক জন পুলিশ কর্মী। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে অংশগ্রহণকারীদের বিক্ষোভকারীদের একটি ছোট দল পুলিশ কর্মকর্তাদের ঘুষি ও লাথি মারে। সেই সঙ্গে বোতল ছুঁড়েও মারে। সব মিলিয়ে অন্তত ২৬ জন পুলিশ কর্তা জখম হয়েছেন। তার মধ্যে চার জনের আঘাত গুরুতর। এক পুলিশ কর্তার দাঁত ভেঙে গিয়েছে, আরেক জন মাথায় আঘাত পেয়েছেন। রিপোর্ট অনুসারে, এক পুলিশকর্তার মেরুদণ্ডে আঘাত লেগেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কম করে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে গোটা ঘটনার তদন্ত এখনও চলছে।

অন্য দিকে, ‘স্ট্যান্ড আপ টু রেসিজম’ এর ব্যানারে পাল্টা প্রতিরোধ মিছিলও হয়। সেখানে উপস্থিত ছিলেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। তাঁদের কণ্ঠে স্লোগান ছিল, ‘বর্ণবাদ নিপাত যাক, অভিবাসীদের মর্যাদা চাই’। পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক কালে লন্ডনে চরম ডানপন্থীদের এটিই সবচেয়ে বড় সমাবেশ। অন্যদিকে, অভিবাসীদের প্রতি সহানুভূতিশীল প্রগতিশীল শক্তিগুলোও জোট বাঁধছে। অ্যান্টি-ফ্যাসিস্ট মিছিলও কিছু কিছু এলাকায় হচ্ছে।

Post Views: 97

Continue Reading

Previous: রাজস্থানে মিড-ডে মিলে প্রায় ৯০ জন ছাত্রছাত্রী অসুস্থ, বিষক্রিয়ার সন্দেহ
Next: রবিবার পশ্চিমবঙ্গে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ৪৭৮ কেন্দ্রে প্রায় আড়াই লক্ষ প্রার্থী

সম্পর্কিত গল্প

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
philipines.jpg

ফিলিপিন্সে ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু, সুনামি দক্ষিণ এশিয়া জুড়ে

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.