Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রবল সমালোচনার মুখে বিতর্কিত বিজ্ঞপ্তি বাতিল করলো লরেটো, চাইল ক্ষমাও

প্রবল সমালোচনার মুখে বিতর্কিত বিজ্ঞপ্তি বাতিল করলো লরেটো, চাইল ক্ষমাও

Online Desk জুলাই 4, 2023
Loreto-notice.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ প্রবল সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত বিতর্কিত বিজ্ঞপ্তি বাতিল করতে বাধ্য হল লরেটো কলেজ। ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশও করেছে লরেটো কলেজ কর্তৃপক্ষ। প্রসঙ্গত দিন দুয়েক আগে কলকাতার অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠান লরেটো কলেজের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিতর্ক বাধে। বিএ, বিএসপি এবং বিএ এডুকেশন অনার্সে ভর্তির নোটিসে লরেটো কলেজ কর্তৃপক্ষ জানায় একমাত্র ইংরাজি মাধ্যমের পড়ুয়ারাই কলেজে ভর্তি হতে পারবেন। কোনও বাংলা বা হিন্দি মাধ্যমের ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবেন না। এখানেই না থেমে বিজ্ঞপ্তিতে বলা হয় কলেজে ভর্তির প্রশ্ন থাকবে ইংরাজিতে এবং উত্তরও দিতে হবে ইংরাজি ভাষায়। কলেজের লাইব্রেরিতেও কোনও বাংলা বা হিন্দি ভাষার বই বা জার্নাল নেই বলেও জানায় লরেটো কলেজ কর্তৃপক্ষ। একমাত্র দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা ইংরাজি মাধ্যমে পড়াশোনা করেছেন তাঁরাই কলেজের প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন বলেও নোটিশ দিয়ে জানিয়ে দেয় তারা। এই বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরতেই ভাইরাল হয় তা। নিন্দায় মুখর হন সমাজের নানা স্তরের মানুষ। সোস্যাল মিডিয়াতেও নিন্দার ঝড় বয়ে যায়। প্রশ্ন ওঠে কেন বাংলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান এমন বাংলা ভাষার প্রতি বিদ্বেষী ? এরপরই চাপের মুখে পড়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় লরেটো কলেজ কর্তৃপক্ষ। বিতর্কিত বিজ্ঞপ্তির জন্য নিশর্ত ক্ষমাও চেয়েছে তারা।

Post Views: 98

Continue Reading

Previous: মমতার কপ্টার দুর্ঘটনঃ এবার অস্ত্রোপচার হতে পারে মুখ্যমন্ত্রীর
Next: ভোটে তৃনমূলের কারচুপি রুখতে বিজেপি কর্মীদের দাওয়াই শুভেন্দুর

সম্পর্কিত গল্প

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.