Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কর্মীসভা বৈঠেকে বিস্ফোরক মদন মিত্র, বললেন দলের কর্মীরাই খুবলে খাছে দলটাকে

কর্মীসভা বৈঠেকে বিস্ফোরক মদন মিত্র, বললেন দলের কর্মীরাই খুবলে খাছে দলটাকে

Online Desk জুন 6, 2025
Madan.jpg

নিজস্ব সংবাদদাতা : কামারহাটি বিধানসভার আয়োজিত একটি কর্মী বৈঠকে কর্মীদের উদেশ্য করে কামারহাটির বিধায়ক মদন মিত্র বললেন, “এই দলের ৪০ শতাংশ কর্মী তৃণমূল করে চাকরি পেয়েছে, কিছু কর্মী দলটাকে খুবলে খাচ্ছে”। তাঁর এই বিস্ফোরক মন্তব্যে ফের বিতর্ক দেখা দিয়েছে।

এই মদন মিত্রই কিছু মাস আগে তৃণমূলের আইপ্যাক সংস্থাকে কেন্দ্র করে বিড়ম্বনামূলক মন্তব্য করায় দলের মধ্যে সমালোচিত হয়েছিলেন। আবারও কর্মীদের উদ্দেশ্যে এহেন মন্তব্যের ফলে ফের সরগরম হচ্ছে বিরোধী মহল। এবার এক্কেবারে দলের কর্মীদের উপর বাক্যবান বিঁধলেন কামারহাটির বিধায়ক।

রাজ্যে চাকরি নিয়ে কম জলঘোলা হয়নি, সেই আগুনে মদন মিত্র যেন ঘি ঢাললেন। বললেন, দলের কর্মীরাই দলকে খুবলে খাচ্ছে। কামারহাটির নজরুল মঞ্চে আয়োজিত কর্মী বৈঠকে ভাষণ দেবার সময় এই কথা সংবাদ মাধ্যমের সামনেই বলেন তিনি। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই নানা বিতর্ক শুরু হয়েছে নেটপাড়ায়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গে কি সরকারি চাকরি পাবার ক্রাইটেরিয়া কি তৃণমূলে যোগ দেওয়া ? সমাজমাধ্যমের অনেকই পুর নিয়োগ দুর্নীতির কথাও মনে করিয়ে দিচ্ছেন। যার মধ্যে কামারহাটি পুরসভায় ৩০৩ জন কর্মীর নিয়োগ নিয়ে প্রশ্ন করে সিবিআই।

এই প্রথম বার নয়, এর আগে অনেকবারই দলের একাংশকে নিয়ে অপ্রত্যাশিত মন্তব্য করেছেন মদন মিত্র। দলীয় পদ নিয়ে দলের মধ্যে টাকা নিয়ে দুর্নীতি নিয়েও বোমা ফাটিয়েছেন তিনি। মদন মিত্রের কথায়, কোটি টাকার বিনিময়ে নাকি নেতৃত্ব দেওয়া হয়।

কংগ্রেসের প্রাক্তন সংসদ অধীর চৌধুরী এই ঘটনাকে কটাক্ষ করে বলেছেন, গোটা রাজ্য জুড়ে তৃণমূলের একই অবস্থা। গোটা দলটাই দূর্নীতিতে ভরা। নিয়োগ দূর্নীতি, চাকরি বিক্রি তৃণমূলের জন্য নতুন কিছু নয়।

Post Views: 298

Continue Reading

Previous: বিধানসভা উপনির্বাচনে নদীয়ার কালিগঞ্জ থেকে প্রথমবার বাম-কংগ্রেস মনোনীত প্রার্থী, নামানো হয়েছে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
Next: দ্বন্দ্ব ঘুচতে চলেছে বেজিং-ওয়াশিংটনের? চিনে যেতে চান ট্রাম্প

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.