Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মদন মিত্রর ম্যাচ গড়াপেটার অভিযোগ উড়িয়ে দিল ifa

মদন মিত্রর ম্যাচ গড়াপেটার অভিযোগ উড়িয়ে দিল ifa

Online Desk জানুয়ারি 5, 2024
FB_IMG_1704446422004.jpg

স্পোর্টস ডেস্ক :বেলঘরিয়া অ‍্যাথলেটিক ক্লাবের সভাপতি ও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রর ম‍্যাচ গড়াপেটার অভিযোগ খারিজ করে দিল আইএফএ নিযুক্ত ৫ সদস‍্য তদন্ত কমিটি। আজ,বৃহস্পতিবার আইএফএ সচিব অনির্বান দত্তর কাছে তদন্ত কমিটি রিপোর্ট জমা করেছে। সেই রিপোর্টে জানিয়ে দেওয়া হয়েছে, বেলঘরিয়া অ‍্যাথলেটিক ক্লাবের অভিযোগ তদন্ত করে ম‍্যাচ গড়াপেটার প্রমাণ কিছুই পাওয়া যায়নি। বেলঘরিয়া অ‍্যাথলেটিক ক্লাবের সভাপতি মদন মিত্র ফেসবুকে লাইভ করে ম‍্যাচ গড়াপেটার নিয়ে আইএফএকে এক হাত নিয়েছিলেন। কিন্তু পরে লিখিতভাবে আইএফএ-এর কাছে অভিযোগ করেছিলেন ওই ক্লাবের সচিব প্রদীপ রায় চৌধুরী। তারপরেই আইএফএ সচিব অনির্বান দত্ত পাঁচ সদস‍্যর তদন্ত কমিটি গঠন করে। এই কমিটিতে ছিলেন, প্রাক্তন অ‍্যাসিস্ট‍্যান্ট কমিশনার অফ পুলিশ অলোক ঘোষ, আইনজীবী অপূর্ব কুমার ঘোষ, প্রাক্তন ফিফা রেফারি প্রদীপ নাগ, কলকাতা ফুটবল লিগের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান চিত্তরঞ্জন দাস এবং মহম্মদ জামাল।তদন্ত শুরু হওয়ার পর অভিযুক্ত ক্লাবের কর্তা থেকে ফুটবলারদের এবং রেফারিদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কমিটির সদস‍্যরা। কিন্তু যিনি অভিযোগ করলেন সেই বেলঘরিয়া অ‍্যাথলেটিক ক্লাবের সচিব প্রদীপ রায় চৌধুরী, ফুটবল সচিব বাবলু চন্দ্র সরকারকে তদন্ত কমিটি ডাকলেও আসেননি। বৃহস্পতিবার তদন্ত কমিটির সদস‍্য অপূর্ব কুমার ঘোষ সাংবাদিকদের বলেন,”ওঁরা না আসার পরেও আমরা ভার্চুয়ালি প্রদীপবাবুকে জিজ্ঞাসা করেছিলাম। যে ম‍্যাচ গড়াপেটা হয়েছে বলে অভিযোগ করেছেন,সেই ম‍্যাচের দিন মাঠে তিনি উপস্থিত ছিলেন কিনা জানতে চায়লে তিনি বলেন, মাঠে ছিলেন না। ফুটবল সচিব বাবলু তাঁদের বলেন। তখন আমরা বাবলু সরকারের সঙ্গে ফোনে জিজ্ঞাসা করি। তখন বাবলুবাবুও বলেন,তিনি মাঠে ছিলেন না। তাঁকে কোনও কর্তা বলেছেন। তবে কোন কর্তা গড়াপেটার কথা বলেছেন তার নাম বাবলুবাবু আমাদের বলতে পারেননি। পাশাপাশি এই তদন্তে অভিযোগকারীরা কোনও তথ‍্য প্রমাণ দেখাতে বা জমা করতে পারেননি।

Post Views: 81

Continue Reading

Previous: কেপটাউন টেস্ট জিতলেও পিচকে কেনো একহাত নিলেন রোহিত!
Next: আর্টিটিস্টিক জিমন‍্যাস্টিক্স থেকে তিনটে সোনা প্রনতির

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.