Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লোকসভার আগে হিন্দি বলয়ে পদ্ম দাপটে ফিকে বিরোধীরা

লোকসভার আগে হিন্দি বলয়ে পদ্ম দাপটে ফিকে বিরোধীরা

Online Desk ডিসেম্বর 3, 2023
GAa36zzWcAAFjvT.jpeg

সোমনাথ মুখোপাধ্যায়, ওঙ্কার বাংলাঃ লোকসভা নির্বাচনের আগে এই পাঁচ রাজ্যের ভোট কার্যত অ্যাসিড টেস্ট ছিল রাজনৈতিক দলগুলির কাছে। সেই দিক থেকে সফল বিজেপি। ব্যর্থ কংগ্রেস। মধ্যপ্রদেশ,রাজস্থান, ছত্তিশগড়ে গেরুয়া ঝড়। একমাত্র তেলেঙ্গানার ক্ষমতায় কংগ্রেস।
গেরুয়া ঝড়ে মধ্যপ্রদেশ,রাজস্থান, ছত্তিশগড়ে ধরাশায়ী কংগ্রেস। ফের মধ্যপ্রদেশের মসনদে বিজেপি। কংগ্রেস নেতা কমলনাথের গড়ে ফুটল পদ্ম। জয়ের জন্য মধ্যপ্রদেশের সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

যদিও কংগ্রেসের দাবি, ইভিএম মেশিনে কারচুপি করেছে বিজেপি। কংগ্রেস মুখপাত্র অংশু অবস্তি বলেন ভোটের দিন এক চিত্র আর ফলাফলে অন্য চিত্র, ইভিএম নিয়ে ভাবনা চিন্তার সময় হয়েছে।
মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি কমল নাথ বলেছেন, “হারের কারণ গুলি আমরা বিশ্লেষণ করব এবং কেন আমরা ভোটারদের আমাদের কথা বোঝাতে পারিনি, আমরা সব আলোচনা করব।
সব সমীক্ষাকে পিছনে ফেলে দিয়েছে ছত্তিশগড়। সিংহ ভাগ সমীক্ষা দাবি করেছিল ফের ক্ষমতায় ফিরছে কংগ্রেস। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ন ভিন্ন। ক্ষমতা দখল করল বিজেপি। জয় নিয়ে উচ্ছসিত বিজেপি। পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থ সিং সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন এত ভাল ফলাফল তিনিও আশা করেননি। ছত্তিশগড় বিজেপি এই জয়ের জন্য মোদী ম্যজিক কে কৃতিত্ব দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, হর হর মোদী, ঘর ঘর মোদী’ এবং ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেস হল দুর্নীতিবাজ, তা মানুষ বুঝতে পেরেছে।

সিংহ ভাগ সমীক্ষা করেছিল, রাজস্থানে ক্ষমতায় আসবে পদ্ম শিবির। তিন কারণে আত্মবিশ্বাসী ছিল গেরুয়া শিবির। প্রথম কারণ, প্রতি পাঁচ বছরে রাজস্থানের গদি বদলায়। চলতি কথায়, “রাজস্থান পে তো হর পাঁচ সাল অন্তর সত্তা বদলতি হ্যায়। তো ইসবার তো বিজেপি কি-ই বারি হ্যায়…।”আর এই জয়কে মোদীর জয় বলেও দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। যদিও ভোটের আগে রাজস্থানে স্লোগান উঠেছিল, মোদি, তুঝসে বয়ের নেহি, পর বসুন্ধরা তেরি খয়ের নেহি। কিন্তু ফল বেরোতেই আমে দুধে মিশে গেছে।
তিন রাজ্যের ফলাফলে স্পষ্ট লোকসভার আগে গো বলয়ে পদ্ম দাপটে অনেকটাই ফিকে বিরোধীরা। বিজেপির সামনে দাঁড়াতেই পারল না ইন্ডিয়া জোটের বড় শরিক কংগ্রেস। একমাত্র তেলেঙ্গানার ক্ষমতায় কংগ্রেস।

Post Views: 65

Continue Reading

Previous: বিজেপিকে জয়ের কৃতিত্ব দিতে নারাজ তৃণমূল মুখপত্র কুণাল ঘোষ
Next: ডায়মন্ডহারবারের বেহাল সেতু নিয়ে সমস্যায় এলাকাবাসীরা

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.