Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লির বায়ু দূষণের বিরুদ্ধে বিক্ষোভে নিহত মাওবাদী নেতা মাদভি হিডমার সমর্থনে স্লোগান

দিল্লির বায়ু দূষণের বিরুদ্ধে বিক্ষোভে নিহত মাওবাদী নেতা মাদভি হিডমার সমর্থনে স্লোগান

Online Desk নভেম্বর 24, 2025
hidma.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লির বায়ু দূষণ রোধ করতে দিল্লির সরকার ব্যর্থ হয়েছে। এই বিষাক্ত পরিবেশের প্রতিবাদে রবিবার বিক্ষোভে উত্তাল হয়েছে রাজধানী শহর। সেই বিক্ষোভ থেকে নিহত মাওবাদী নেতা মাদভি হিডমার নামে স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। ‘মাদভি হিডমা অমর রহে’ বলে কয়েক জন বিক্ষোভকারী স্লোগান দিয়েছেন বলে অভিযোগ।

বিক্ষোভের সময়ের ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। যেখানে এক বিক্ষোভকারীকে পোস্টার হাতে ধরে থাকতে দেখা যায়। যাতে লেখা ছিল, ‘বিরসা মুন্ডা থেকে মাদভি হিডমা, আমাদের বন ও পরিবেশের সংগ্রাম চলবে।’
মাওবাদীর সমর্থনে স্লোগান ও পোস্টার প্রদর্শন করায় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। পুলিশের এক আধিকারিক বলেন, ‘ইন্ডিয়া গেটে যারা এই ধরনের স্লোগান দিয়েছে তাদের চিহ্নিত করা হবে, এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদের বিরুদ্ধে মামলা করব।’

উল্লেখ্য, মাদভি হিডমা সম্প্রতি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। তাঁর বিরুদ্ধে ২৬টি সশস্ত্র হামলার অভিযোগ ছিল। গত ১৮ নভেম্বর এনকাউন্টারে এই মাও নেতা নিহত হন। ১৯৮১ সালে সুকমায় জন্মগ্রহণ করেন হিডমা। পিপলস লিবারেশন গেরিলা আর্মির একটি ব্যাটালিয়নের নেতৃত্ব দিয়েছেন তিনি। সিপিআই-মাওবাদী দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংগঠন সেন্ট্রাল কমিটির সর্বকনিষ্ঠ সদস্য হয়েছিলেন হিডমা। বস্তার অঞ্চলের একমাত্র আদিবাসী সদস্য ছিলেন তিনি। তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫০ লক্ষ টাকা।

Post Views: 78

Continue Reading

Previous: হাসিনাকে ফেরত দেবে ভারত ! উন্মাদের নব্য পাঠক্রম
Next: জগদ্ধাত্রীর স্লটে আসছে নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’, তবে কি শেষ হচ্ছে জগদ্ধাত্রী?

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.