Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহাকুম্ভে ফের অগ্নিকাণ্ড, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

মহাকুম্ভে ফের অগ্নিকাণ্ড, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Online Desk ফেব্রুয়ারি 9, 2025
fire-kumbh.jpg

ওঙ্কার ডেস্ক: মহাকুম্ভে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। রবিবার দুপুরে প্রয়াগরাজে কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরে আগুন লাগে। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে এই ১৯ নম্বর সেক্টরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরে আগুন লাগায় পুড়ে গিয়েছে একটি তাঁবু। তবে অগ্নিকাণ্ডের ফলে হতাহতের কোনও খবর মেলেনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তাঁবুর মধ্যে থাকা সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন ধরতে পারে। অন্যদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

উল্লেখ্য, কুম্ভমেলা শুরু পর থেকে একটার পর একটা দুর্ঘটনা লেগে রয়েছে। কখনও অগ্নিকাণ্ড তো কখনও পদপিষ্টের ঘটনা ঘটেছে। গত জানুয়ারি মাসে কুম্ভমেলায় পুণ্যস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। আহত হয়েছেন ৬০ জন। এর আগে গত ১৯ জানুয়ারি কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরে সিলিন্ডার ফেটে আগুন ধরে গিয়েছিল। তাতে ১২টিরও বেশি তাঁবু পুড়ে যায়। কুম্ভমেলা শুরু হয়েছে গত ১৩ জানুয়ারি থেকে, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

Post Views: 113

Continue Reading

Previous: ছত্তিশগড়ে নিহত ৩১ মাওবাদী, মৃত্যু ২ পুলিশ কর্মীরও
Next: দিল্লির ভোট রাজনীতির নাড়ি ছুঁতে বিজেপির লাগবে আরও পাঁচ বছর

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.