Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মহালয়ায় সূর্যগ্রহণ, কিসের ইঙ্গিত?

মহালয়ায় সূর্যগ্রহণ, কিসের ইঙ্গিত?

Online Desk সেপ্টেম্বর 21, 2025
solar-eclipse.jpg

ওঙ্কার ডেস্ক: মহালয়ার দিনে সূর্যগ্রহণ আকাশে। অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর এবং অন্যান্য অঞ্চলে গ্রহণ দেখা যাবে রবিবার। তবে এদিন ভারতের আকাশে সূর্যগ্রহণ দেখা যাবে না। কারণ ভারত থেকে যখন দৃশ্যমান হওয়ার কথা ততক্ষণে রাতের অন্ধকার নেমে আসবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে ২১ সেপ্টেম্বর, রবিবার। বিশ্বের বিভিন্ন প্রান্তে আকাশ পর্যবেক্ষকরা এই বিরল ঘটনা দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

ইস্টার্ন ডে লাইট টাইম অনুসারে অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে দুপুর ১টা ২৯ মিনিটে। উল্লেখ্য, সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে। তখন সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় চাঁদ। চাঁদের ছায়া পৃথিবীর উপরে এসে পড়ে। ২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণটি ভারতীয় সময় অনুসারে রাত ১০টা ৫৯ মিনিটে শুরু হবে এবং শেষ হবে ভারতীয় সময় ভোর ৩টে ২৩ মিনিটে। বিশেষজ্ঞদের মতে, সূর্যগ্রহণটি অ্যান্টার্কটিকায় স্থানীয় সময় ভোর ৪টে ৪৯ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫৩ পর্যন্ত, অস্ট্রেলিয়ায় সকাল ৬টা ১৩ থেকে ৭টা ৩৬ এবং নিউজিল্যান্ডে সকাল ৫টা ৪১ মিনিট থেকে ৮টা ৩৬ পর্যন্ত দেখা যাবে।

প্রসঙ্গত, এটি চলতি বছরের শেষ সূর্যগ্রহণ। পরবর্তী সূর্যগ্রহণ হবে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি। এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে, যা অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে। এ ছাড়া আংশিক গ্রহণ দেখা যাবে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর থেকে। ২০২৬ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে আগস্টে। এটিও একটি পূর্ণ সূর্যগ্রহণ। তাৎপর্যপূর্ণ ভাবে গত বছর অর্থাৎ ২০২৪ সালে ২ অক্টোবর মহালয়ার দিনে বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়েছিল। সে বারে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ অংশ, আন্টার্কটিকা, উত্তর আমেরিকা, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, হাওয়াই থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। তবে গত বছরেও মহালয়ার দিনে হওয়া সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যায়নি।

Post Views: 91

Continue Reading

Previous: মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, দুই জওয়ান শহিদ, গ্রেপ্তার সন্দেহভাজন
Next: ভগবান রামকে নিয়ে তির্যক মন্তব্য, আদালতে স্বস্তি নচিকেতার

সম্পর্কিত গল্প

20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.