Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • নিউজিল্যান্ড সিরিজেও ব্রাত্য শামি, নির্বাচকদের সিদ্ধান্তে উঠল প্রশ্ন

নিউজিল্যান্ড সিরিজেও ব্রাত্য শামি, নির্বাচকদের সিদ্ধান্তে উঠল প্রশ্ন

Online Desk জানুয়ারি 4, 2026
mahammad-shami.png

ওঙ্কার ডেস্ক: নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলতে নামছে ভারত। ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা এই সিরিজের আগে শনিবার ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। কিন্তু দল ঘোষণার সঙ্গে সঙ্গেই সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মহম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স, বিজয় হাজারে ট্রফিতে নিয়মিত ম্যাচ খেলা এবং ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা না থাকা সত্ত্বেও তাঁকে আবারও ব্রাত্য রাখা হয়েছে। নিউজিল্যান্ড সিরিজেও কামব্যাক না হওয়ায় শামির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
শামিকে বাদ দিয়েই দল সাজিয়েছেন নির্বাচকরা। উল্টোদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাদ পড়া মহম্মদ সিরাজ ফিরেছেন দলে। পেস বিভাগে এই বদল অনেককেই চমকে দিয়েছে। বিজয় হাজারে ট্রফিতে শামির ছন্দে থাকা সত্ত্বেও কেন তাঁকে উপেক্ষা করা হল, সে বিষয়ে বিসিসিআই বা নির্বাচকদের তরফে কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে এই সিদ্ধান্ত নির্বাচনী নীতির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে।
এবার দলে ফিরছেন শ্রেয়স আইয়ারও, যদিও তাঁর প্রত্যাবর্তন এখনও পুরোপুরি নিশ্চিত নয়। গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন শ্রেয়স। তারপর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে আর দেখা যায়নি। এখনও সম্পূর্ণ ফিটনেস ছাড়পত্র না পেলেও শর্তসাপেক্ষে তাঁকে দলে রাখা হয়েছে এবং তিনিই সহ অধিনায়ক। তাঁর খেলা পুরোপুরি নির্ভর করবে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সের ফিটনেস ক্লিয়ারেন্সের উপর।
দলে জায়গা ধরে রেখেছেন ঋষভ পন্থও। একই সঙ্গে বিস্ময়ের সৃষ্টি করেছে রুতুরাজ গায়কোয়াড়ের বাদ পড়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করার পরেও দলে জায়গা না পাওয়া নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। ব্যাটিং বিভাগে নেতৃত্বের দায়িত্ব থাকছে শুভমন গিলের কাঁধে। তাঁর সঙ্গে ওপেনিংয়ে রোহিত শর্মা ও মিডল অর্ডারে বিরাট কোহলিও রয়েছেন। যশস্বী জয়সওয়ালও নিজের জায়গা ধরে রেখেছেন দলে।
হার্দিক পাণ্ডিয়ার বোলিং ফিটনেস এখনও সম্পূর্ণভাবে ফেরেনি। ১০ ওভার বল করার অনুমতি না পাওয়ায় তাঁকেও এই সিরিজের দলে রাখা হয়নি। তার বদলে নির্বাচকরা ভরসা রেখেছেন নীতীশ কুমার রেড্ডির ওপর। অলরাউন্ড বিকল্প হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে। পেস আক্রমণে থাকছেন অর্শদীপ সিং, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণ। স্পিন বিভাগে দায়িত্ব সামলাবেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও সুন্দর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ভারত কতটা সফল হয়, তার পাশাপাশি নজর থাকবে শামির ভবিষ্যৎ এবং নির্বাচকদের পরবর্তী সিদ্ধান্তের দিকেও।

Post Views: 224

Continue Reading

Previous: রাতারাতি সরকারি যাত্রী প্রতীক্ষালয় বদলে হল তৃণমূলের পার্টি অফিস?
Next: ৩১ বছরেই থামল জীবনযুদ্ধ, প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জির ছেলের অকালপ্রয়াণে স্তব্ধ পরিবার

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.