Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মমতার দ্বারস্থ হয়ে সমস্যা মেটেনি, মহামেডানকে বাঁচাতে শমীকের শরণাপন্ন ক্লাব সমর্থকরা

মমতার দ্বারস্থ হয়ে সমস্যা মেটেনি, মহামেডানকে বাঁচাতে শমীকের শরণাপন্ন ক্লাব সমর্থকরা

Online Desk অক্টোবর 21, 2025
Shamik_Mahammedan.jpg

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ দিন ধরে ইনভেস্টর সমস্যায় জর্জরিত ময়দানের প্রথম সারির ক্লাব মহামেডান স্পোর্টিং। এবার এই বিনিয়োগকারী সমস্যা মেটাতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের দ্বারস্থ হল সাদা কালো শিবিরের সমর্থকরা। যদিও এই অনিশ্চয়তা মেটাতে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়ে ছিলেন,মহামেডা্ন কর্তারা। সূত্রের খবর মুখ্যমন্ত্রীর সাক্ষাতেও বরফ গলার কোন লক্ষণ না মেলায় এবার ক্লাবের দুর্দশার কথা তুলে ধরতে মাঠে নামলো মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা।

শমীক ভট্টাচার্যের হাতে একটি আবেদনপত্র তুলে দেন মহমেডান সমর্থকরা। সূত্রের খবর,মহামেডান ক্লাবকে বাঁচাতে বিজেপির রাজ্যে সভাপতিকে এগিয়ে আসার অনুরোধ করেছেন সমর্থকরা। মহমেডান সমর্থকদের আশা, সমস্যা মিটিয়ে আবার আইএসএল খেলুক মহমেডান। জানা,গেছে, মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের আবেদনপত্র গ্রহণ করেছেন ‘শমীক ভট্টাচার্য। তবে এই নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি।

ক্লাব সমর্থকদের শমীক সাক্ষাত নিয়ে মুখ খুলেছেন ক্লাব কর্তারা। বিশ্বস্থ সূত্রের খবর,এক ক্লাব কর্তা বলেন, “সমর্থকরা তো ক্লাব চালাচ্ছেন না। ক্লাব চালাচ্ছেন কর্মকর্তারা। সমর্থকরা যেতেই পারেন। তাঁদের অধিকার রয়েছে।” ওই ক্লাব কর্তার আরও বলেছেন, “সমর্থকরা যদি মনে করেন কর্তারা ঠিক মতো চালাতে পারছে না। তাহলে কাউকে নিয়ে আসুক। যার কাছে গিয়েছে তারা যদি চালাতে পারে ভাল কথা। তবে এখনও আমরা আশা ছাড়িনি।“ যদিও এর পরে তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, “আমাদের একটা নিয়ম রয়েছে। কোনও বিনিয়োগকারীর সঙ্গে কথা বলতে, ট্রাস্টির অনুমতির প্রয়োজন। আমরা ট্রাস্টিকে বলেছি, আপনারাও দেখুন। আমরা কিছু পারছি না।” একটি বিনিয়োগকারীর সঙ্গেই কথা হচ্ছে বলে সূত্রের খবর।

Post Views: 139

Continue Reading

Previous: শুভাংশু শর্মার চোখে মহাকাশ থেকে দীপাবলির ভারত, ভিডিও শেয়ার করলেন তিনি
Next: কলকাতার কালীপুজোয় শব্দদূষণ নিয়ন্ত্রণে কলকাতা পুলিশের তৎপরতা;গ্রেফতার একশোরও বেশি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.