Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় নিগৃহীত কিশোর সামসাদ কে ফেরানোর দাবিতে বিক্ষোভ ইসলামপুরে

কলকাতায় নিগৃহীত কিশোর সামসাদ কে ফেরানোর দাবিতে বিক্ষোভ ইসলামপুরে

Online Desk জুন 4, 2025
mjhu.png

বিক্রমাদিত্য বিশ্বাস, ইসলামপুর : কলকাতায় অত্যাচারিত ইসলামপুরের ১৪ বছরের কিশোর সামসাদ কে ফেরানো ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ইসলামপুর থানার ছোঘরিয়া এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।
উল্লেখ্য, মঙ্গলবার সমাজ মাধ্যমে একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছিল একটি ছেলেকে উল্টো করে ঝুলিয়ে তার দুই হাতে বিদ্যুতের তার বেঁধে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছিল। পুলিশ সূত্রে জানা গেছে মাস কয়েক আগে ইসলামপুর থেকে কলকাতায় কাজের জন্য এসেছিল ১৪ বছরের সামসাদ।
বুধবার ওই কিশোরকে কলকাতা থেকে ইসলামপুরে ফেরানোর দাবি ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ইসলামপুর থানার ছোঘরিয়া এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তার গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের সাথে আক্রান্ত কিশোরের মা রাস্তায় বসে ছেলে ফিরে পাওয়ার জন্য কাতর আবেদন করছে পুলিশ প্রশাসনকে। গ্রামবাসীদের দাবি দ্রুত পুলিশের পক্ষ থেকে কলকাতা থেকে ওই কিশোরকে ইসলামপুরে সুস্থ অবস্থায় পাঠাতে হবে। এছাড়া ওই কিশোরের উপরে যারা অত্যাচার করেছে তাদের গ্রেফতার করে চরম শাস্তি দেওয়ার দাবি জানায় তারা।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পাটাগড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায়। প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইসলামপুর থানার পাটাগড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী।
অবশেষে পুলিশের কথায় অবরোধ তুলে নিলেও, বিক্ষোভকারীরা জানিয়েছে তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন করবেন। যদিও ইতিমধ্যেই এই ঘটনায় দুজন অভিযোগ থেকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু আসল অপরাধী পলাতক। মূল অভিযুক্ত খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Post Views: 247

Continue Reading

Previous: ১৬ নাম্বার জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো কন্টেনার সহ একটি ট্রাক
Next: সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.