Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • জমি নিয়ে বিবাদের জেরে যুবককে প্রাণনাশের হুমকি

জমি নিয়ে বিবাদের জেরে যুবককে প্রাণনাশের হুমকি

Online Desk জুন 12, 2025
IMG-20250612-WA0013.jpg

প্রশান্ত দাস, মালদা : জমি বিবাদের জেরে খুনের চেষ্টা। ঘর ছাড়তে বাধ্য হল এক যুবক সহ তার পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ জানালেও কোন সুরাহা মেলেনি। ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়া থানার অন্তর্গত লোকড়া গ্রামের ঘটনা।
এরপরই ওই যুবক বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। অভিযোগকারী যুবকের দাবি এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি। উপরন্তু অভিযুক্তরা ওই যুবককে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে। যার জেরে ওই যুবক গ্রামে থাকতে পারছেন না।
সূত্রের খবর ওই যুবকের ৭ কাঠা চাষের জমি রয়েছে। ওই জমির জাল দিয়ে ঘেরার সময় প্রতিবেশীরা বাধা দেয়। ঠিক তখনই প্রতিবেশী রফিক হোসেন, রিয়াজুল হোসেন ও মরিয়াম বিবির সাথে বিবাদ শুরু হয়েছিল ওই যুবকের। প্রতিবেশীদের হাতে বেধড়ক মারধর খেয়ে পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানায় ওই যুবক। কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি বলে খবর।
অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি দক্ষিণ মালদা সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি। তিনি জানিয়েছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশ ইনঅ্যাকটিভ ভূমিকা নিয়েছে। গন্ডগোল হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। পাশাপাশি তিনি এও বলেন সারা পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। একের পরে খুনের ঘটনা ঘটলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না এমনটাই অভিযোগ করেন তিনি।
এই ঘটনায় মালদার তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু জানিয়েছেন, থানায় অভিযোগ যখন করা হয়েছে পুলিশকে তদন্তের জন্য সময় দিতে হবে। তদন্ত শেষ করে দোষী কে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা নিশ্চয়ই করবে পুলিশ। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপি কমপ্লেন পার্টি হয়ে গেছে। ওদের অভিযোগের কোন গুরুত্ব নেই।”

Continue Reading

Previous: অহমদাবাদে বিমানবন্দর থেকে ওড়ার পরেই ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান, ২৪২ জনের মৃত্যুর আশঙ্কা
Next: ২৪২ জনকে নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কবলে, দুঃখপ্রকাশ মমতার

সম্পর্কিত গল্প

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.