Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মালদা বিবস্ত্র কান্ডের রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন

মালদা বিবস্ত্র কান্ডের রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন

Online Desk জুলাই 26, 2023
Untitled-1-copy.png

তামসী রায় প্রধান, ওঙ্কার বাংলাঃ মালদার বামুনগোলার পাকুয়াহাটে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। সেই ঢেউ এবারে আছড়ে পড়েছে রাজধানী দিল্লিতেও। এবার, দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর কাণ্ডের রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন।
প্রসঙ্গত, বামুনগোলার পাকুয়াহাটে দুই মহিলা লেবু বিক্রি করতে যান। সে সময় বেশ কয়েকজন তাঁদের চোর সন্দেহে মারধর করে বলে অভিযোগ। যারা মারধর করে, তাদের মধ্যে অনেক মহিলাও ছিল। অভিযোগ, ওই দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটাও করা হয়। ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা এবং ONKAR ONLY TRUTH । এমনকি, এই ঘটনায় প্রথমে পুলিশ দুই নির্যাতিতাকে গ্রেফতার করে। যদিও পরে জেল থেকে জামিনে ছাড়া পান দুই নির্যাতিতা।
এবার সেই ঘটনার রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী দু’সপ্তাহের মধ্যে মালদা জেলা পুলিশ সুপারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন বলে সূত্রের খবর।

Post Views: 80

Continue Reading

Previous: সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেবে না ED
Next: পুরসভার নিয়োগ দুর্নীতিতে দ্বিতীয় দফার তদন্ত সিবিআই

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.