Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখ্যমন্ত্রীর কালীপুজোয় ভিআইপি জোনে গিয়ে জল্পনা উস্কে দিলেন সেলিব্রিটি অভিনেত্রী ! ২৬শে কি জোঁড়াসাঁকোয় তৃণমূলের প্রার্থী সুদীপ্তা বক্সি ?

মুখ্যমন্ত্রীর কালীপুজোয় ভিআইপি জোনে গিয়ে জল্পনা উস্কে দিলেন সেলিব্রিটি অভিনেত্রী ! ২৬শে কি জোঁড়াসাঁকোয় তৃণমূলের প্রার্থী সুদীপ্তা বক্সি ?

Online Desk অক্টোবর 21, 2025
SUdipta-Mamata.jpg

নিজস্ব সংবাদদাতা : ‘ছাব্বিশে জোড়াসাঁকো বিধানসভার প্রার্থী বক্সি বাড়ির বৌমা অভিনেত্রী সুদীপ্তা বক্সি ? কালীপুজোর দিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে অভিনেত্রী সুদীপ্তা বক্সির উপস্থিতি এই জল্পনার জন্ম দিয়েছে।

প্রত্যেক বছরের মত এবছর ও নিজের কালীঘাটের বাড়িতে বেশ ঘটা করে কালিপুজো সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুজোয় হাজির হন রাজনৈতিক ব্যাক্তিত্বরা। পাশাপাশি হাজির হন টলিপাড়ার অনেক চেনা মুখ। সাংসদ অভিনেত্রী জুন মালিয়া, অভিনেত্রী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়,সুভদ্রা মুখার্জিরা। হাজির হন অভিনেত্রী সুদীপ্তা বক্সিও সঙ্গে স্বামী তৃণমূলের যুবনেতা সৌম্য বক্সিও। মুখ্যমন্ত্রীর চোখ পড়তেই হাতের ইশারায় সুদীপ্তাকে ডেকে নেন তিনি। ডেকে নেন একে বারে ভিভিআইপি জোনে। এরপর থেকেই জল্পনা শুরু হয়। তা হলে কি ২৬-শে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন বক্সি বাড়ির বৌমা ?

যদিও ভোটে দাঁড়াচ্ছেন কি না এই বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও দলনেত্রীর প্রতি তাঁর আস্থা চেপে রাখেননি বক্সি বাড়ির সেলিব্রিটি বৌমা। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীকে আমি ভালবাসি। তাঁর আদর্শ প্রথম থেকেই মেনে চলি। হ্যাঁ, এটা ঠিক বক্সি বাড়ির বউ হওয়ার সুবাদে তাঁকে আরও কাছ থেকে দেখতে পাচ্ছি, চিনতে পারছি, কিন্তু সম্মানটা আমার শুরু থেকেই ছিল।”

উল্লেখ্য, জোড়াসাঁকো কেন্দ্রের প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি। ২০২১ বিধানসভায় দল তাকে টিকিট দেয়নি। সেই জায়গায় টিকিট পান বিবেক গুপ্ত। দলের হলেও বক্সি পরিবারে সঙ্গে বিবেক গুপ্তার সম্পর্ক যে খুব মধুর নয় তা জোড়াসাঁকো এলাকায় কান পাতলে শোনা যায়। একাধিবার বক্সি পরিবার নিয়ে প্রকাশ্যে মুখ ও খুলতে দেখা গেছে।

এদিকে জোড়াসাঁকোতে বিজেপির অবস্থানও বেশ ভাল। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ভোটে না জিতলেও ওই কেন্দ্রে খুব খারাপ ফল করেননি তৃণমূল থেকে আসা গেরুয়া প্রার্থী তাপস রায়। সূত্রের খবর এই মুহূর্তে বর্তমান বিধায়ক বিবেক গুপ্তার কাজে সন্তুষ্ট নয় দল। তা হলে ছাব্বিশের জোড়াসাঁকোতে ফের জোড়াফুল ফোটাতে ফের বক্সি পরিবারের উপর ভরসা রাখবেন মমতা ?

Post Views: 171

Continue Reading

Previous: অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সাহস জোগান রাম ! দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে বললেন মোদী
Next: বাংলা চলচ্চিত্রের গর্ব ‘পিঞ্জর’— রুদ্রজিৎ রায়ের সৃষ্টি বিশ্বজুড়ে প্রশংসিত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.