Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘ভোটের জন্য আপনাদের কাছে আসিনি, পাশে দাঁড়াতে এসেছি’: মালদায় মমতা

‘ভোটের জন্য আপনাদের কাছে আসিনি, পাশে দাঁড়াতে এসেছি’: মালদায় মমতা

Online Desk ডিসেম্বর 3, 2025
mamata-dddd.jpg

ওঙ্কার ডেস্ক: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গ রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশনকে কেন্দ্র করে। এই আবহে বুধবার মালদহের গাজোলে জনসভা থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার গাজোলের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজকে আমি ভোট চাইতে আসিনি, আপনাদের মনের দুশ্চিন্তার কথা স্মরণ করে পাশে দাঁড়ানোর জন্য এসেছি। ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। আমি আছি আপনাদের পাহারাদার।’ এদিন এসআইআর ইস্যুতে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ভাবছেন গায়ের জোরে সব কিছু করবেন। জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করতে চাইছেন। কিন্তু মনে রাখবেন, মানুষই কিন্তু শেষ কথা বলে। মানুষ আপনাদের ক্ষমা করবে না।’

মুখ্যমন্ত্রীর ভাষণে এদিন উঠে আসে মালদহ ও মুর্শিদাবাদের গঙ্গা-ভাঙন সমস্যা। এই প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে তিনি বলেন, ফরাক্কায় ড্রেজিং হয় না। গঙ্গার গ্রাসে একের পর এক জনপদ চলে যাচ্ছে। কিন্তু সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই। গঙ্গাভাঙন রোধে কেন্দ্র কোনও কাজ করেনি বলে অভিযোগ তাঁর। এই সমস্যা মোকাবিলায় রাজ্য সরকার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানান তিনি। উল্লেখ্য, মালদহের ভুতনি, রতুয়া, গাজোল, ইংরেজবাজার-সহ একাধিক এলাকার জমি, ঘর, নদীগর্ভে তলিয়ে গিয়েছে। সর্বহারা বহু পরিবার।

Post Views: 108

Continue Reading

Previous: বিরোধীদের প্রবল চাপে ‘সঞ্চার সাথী’ নিয়ে পিছু হটলো কেন্দ্র, ‘না চাইলে দরকার নেই’ জানালেন যোগাযোগ মন্ত্রী
Next: এসআইআর-এ বাদ পড়া ভোটারদের সহায়তায় ১২ ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে বিশেষ ক্যাম্প খুলছে নবান্ন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.