Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে শেষমেশ হার মানল সাইনি, হারিয়ানার ডিটেনশন ক্যাম্প থেকে রাজ্যে ফিরছেন ৩০ জন পরিযায়ী শ্রমিক

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে শেষমেশ হার মানল সাইনি, হারিয়ানার ডিটেনশন ক্যাম্প থেকে রাজ্যে ফিরছেন ৩০ জন পরিযায়ী শ্রমিক

Online Desk জুলাই 28, 2025
mamta-banarjee.png

ওঙ্কার ডেস্ক: বাংলাভাষায় কথা বলায় ‘বাংলাদেশি’ বলে সন্দেহ, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার অভিযোগে তীব্র সমালোচনার মুখে অবশেষে কিছুটা নরম সুরে হরিয়ানা সরকার। গুরুগ্রামের ডিটেনশন সেন্টারে আটক ৩০ জন পরিযায়ী শ্রমিকের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই মুক্তি দেওয়া হয়েছে। তারা মালদহের চাঁচল ও হরিশ্চন্দ্রপুরে ফিরে এসেছেন গত দু’দিনে। বাকিরাও শিগগিরই বাড়ির উদ্দেশে রওনা দেবেন।
এই ঘটনা ঘিরে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানান, “বাংলা ভাষায় কথা বলার অপরাধে কাউকে বাংলাদেশি বলা যাবে না। বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচার বরদাস্ত করা হবে না।” বিজেপি শাসিত রাজ্যগুলিতে লাগাতার বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলে তোপ দাগেন তিনি।
মমতার এই প্রতিরোধের মুখেই হরিয়ানা সরকার কার্যত নতি স্বীকার করেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এরই মধ্যে হরিয়ানা থেকে রাজ্য সরকারের কাছে নাগরিকত্ব সংক্রান্ত নথি পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠিও এসেছে। অভিযোগ, যাঁরা বাংলায় কথা বলেন, তাঁদের বাংলাদেশের বাসিন্দা বলে সন্দেহ করে সরকারি অনুমতি ছাড়াই বন্দি রাখা হয়েছিল।
এই প্রসঙ্গেই রাজনীতির পারদ চড়িয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। শনিবার এক্স-এ তিনি পালটা দাবি করেন, “দেশের নিরাপত্তার প্রশ্নে কোনও আপস নয়। অনুপ্রবেশকারীদের জায়গা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে ভুল প্রচার করছেন।” তবে তাঁর যুক্তি দিলেও বাস্তবে হরিয়ানা সরকারের পদক্ষেপই অনেক কিছু স্পষ্ট করে দিচ্ছে। ধাপে ধাপে মুক্তি দেওয়া হচ্ছে শ্রমিকদের।স
সম্প্রতি একাধিক বিজেপি শাসিত রাজ্য থেকে একই ধরনের অভিযোগ আসছে। বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা, সন্দেহের ভিত্তিতে বন্দি, আর তারপর রাজ্য সরকারের কাছে নাগরিকত্ব যাচাইয়ের আবেদন। মমতা বন্দ্যোপাধ্যায় একে ‘বাংলা ভাষার উপর সন্ত্রাস’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে বিজেপির অভিযোগ, তিনি অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়িয়ে রাজনীতি করছেন।

Post Views: 235

Continue Reading

Previous: শান্তিনিকেতনের পথে বাংলা ভাষা আন্দোলনের পদযাত্রা, সম্মুখে মমতা
Next: সিঙ্গুরে যা পারেননি দেউচায় তা দেখালেন মমতা ! অধিগ্রহণের বিনিময়ে চাকরি ১৫০০ পরিবারের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.