Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • ক্ষোভ মানেই বিপ্লব নয়

ক্ষোভ মানেই বিপ্লব নয়

Online Desk মার্চ 29, 2025
EDITORIAL.jpg

বিপ্লব দাশ : মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর নিয়ে নানাজনে নানান কথা বলছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বিনিয়োগের নামে মুখ্যমন্ত্রীর মাঝেমাঝে বিদেশ সফরে বাংলার কি লাভ ? বিরোধীরা বলছেন, যেভাবে তিনি বিদেশে গিয়ে স্বপারিষদ ঘুরে বেড়াচ্ছেন তাতে টান পড়ছে রাজকোষে। স্বর চড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে সরকারি সফরে যাওয়ার অনুমতি না পান তাঁর জন্য তিনি নাকি বিদেশমন্ত্রীকে অনুরোধ করেছেন।

কেউ বলছেন মমতা বিদেশে গিয়ে দেশকে খাটো করছেন, কেউ বলছেন বিদেশে গিয়ে মমতা নিজেকে খাটো করছেন। কথাবার্তা শুনে মনে হচ্ছে মমতাই যেন প্রথম মুখ্যমন্ত্রী যিনি বিদেশ গেলেন। এবং বিদেশে গিয়ে রাজ্যের অর্থ অপচয় করছেন। অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কি বিদেশে যান না ? এই বাংলা থেকে কি অন্য কোনো মুখ্যমন্ত্রী বিদেশ যাননি ? জ্যোতি বসুও তো বহুবার বিদেশ সফর করেছেন। মমতা লন্ডনে গিয়ে যে হোটেলে উঠেছিলেন সেই সেন্ট জেমস কোর্ট-এই উঠতেন জ্যোতি বসুও। জ্যোতিবাবুর চিন সফরে খাবার পাতে জ্যান্ত মাছের কাহিনী একসময় আলোচ্যের বিষয় ছিল। জ্যোতিবাবুর মন্ত্রিসভার অনেকেই বিদেশ সফর করেছেন। কই তখন তো এ নিয়ে কেউ হৈ চৈ করেননি ! এবার তাহলে হঠাৎ কেন গেল গেল রব ? প্রধানমন্ত্রীর এত এত বিদেশ সফর নিয়েও কারুর কোনো হেলদোল নেই। কেউ তো বলছেন না, ২০২২ থেকে ২০২৪, এই দু বছরে নরেন্দ্র মোদী বিদেশ গিয়ে রাজকোষ থেকে খরচ হয়েছে ১৭৭ কোটি টাকা !

বিষয়টা আসলে অন্যত্র। কিছুটা বলতে হয় তাই বলা, বাকিটা রাজনীতির সমসাময়িক সংস্কৃতি। আসলে এদেশ তো বটে, সারা বিশ্বে এখন নেগেটিভ রাজনীতির হুল্লোড় চলছে। তাঁরা মনে করছেন সাধারণ মানুষের দাগ কাটে নিন্দায়, কুৎসায়। এটা রাজনীতির অবনমন, না যুগের হাওয়া সেই যুক্তিতক্কে যাচ্ছি না। কথা হল, দেশের সম্মান। যাঁরাই কোনো কর্মসূচিতে বিদেশে যান তাঁরা আসলে দেশেরই প্রতিনিধিত্ব করছেন এটা মাথায় রাখা উচিত। যে কারণে জাতীয় রাজনীতিতে যতই কাদা ছোঁড়াছুড়ি হোক না কেন, বিদেশ নীতি নিয়ে এককাট্টা হন সবাই। এটাই স্বদেশীয়ানা, এটাই ভারতীয়তা। দুর্ভাগ্যের বিষয় তা দেখা গেলো না লন্ডনে ভারতীয় পড়ুয়াদের মধ্যে।

Post Views: 111

Continue Reading

Previous: ‘রামমন্দির’ ঘড়ি পরে মুসলিম সমাজে তোপের মুখে সলমন খান
Next: ‘মুসলিম বন্ধুদের সঙ্গে মসজিদে কেন?’ হিন্দু যুবকের ‘শুদ্ধিকরণের’ দাবি বিজেপির যুব সংগঠনের

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.