Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দেশেও নেপালের মত অবস্থা হবে; এসআইআর প্রতিবাদ সভায় বিতর্কিত মন্তব্য মমতাবালা

দেশেও নেপালের মত অবস্থা হবে; এসআইআর প্রতিবাদ সভায় বিতর্কিত মন্তব্য মমতাবালা

Online Desk সেপ্টেম্বর 20, 2025
mamtabala.png

ওঙ্কার ডেস্ক: নাগরিকত্ব আইন ও এসআইআর নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুর। হুগলির চুঁচুড়ায় রবীন্দ্রনগর কালীতলায় আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেন, যদি কেন্দ্রীয় সরকার জোর করে এসআইআর চাপিয়ে দেয়, তবে নেপালের মতো পরিস্থিতি সৃষ্টি হবে ভারতে। তাঁর দাবি, দেশের সাধারণ মানুষ, বিশেষত মতুয়া সম্প্রদায়কে বারবার আইন পরিবর্তনের মাধ্যমে বিভ্রান্ত ও ভয় দেখানো হচ্ছে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এসআইআর চাপানো হলে নেপালের মতো অবস্থা হবে। নিঃশর্ত নাগরিকত্বই আমাদের দাবি। নেপালে যা হয়েছে, সেটাই ভারতে ঘটবে, এটাই চ্যালেঞ্জ।” তাঁর স্পষ্ট বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বার্তা স্পষ্টভাবে বুঝে নিতে হবে।
মমতাবালা আরও বলেন, “আমরা সমস্ত উপায়ে চেষ্টা করব এই অন্যায় রুখতে। একজন মানুষেরও যদি নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়, আমরা তাঁর পাশে দাঁড়াব।” কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তিনি আরও অভিযোগ করেন, বিজেপি সরকার মতুয়া সম্প্রদায়ের মানুষকে গোলামে পরিণত করতে চাইছে। তাঁর বক্তব্য, মতুয়া দর্শন কখনও আরএসএস বা বিজেপির মতাদর্শের সঙ্গে মেলে না। আইন প্রণয়নের মাধ্যমে মতুয়া সমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিনের সভায় মমতাবালা ঠাকুর ঘোষণা করেন, আগামী ১৯ অক্টোবর, বড়মার জন্মোৎসবের দিন রাত বারোটার পর এক বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। প্রয়োজনে সেই আন্দোলন নিয়ে যাওয়া হবে দিল্লি পর্যন্ত। তাঁর হুঁশিয়ারি, যদি কেন্দ্র সরকার মতুয়া সমাজকে উপেক্ষা করে নাগরিকত্বের নামে বিভাজনের রাজনীতি চালিয়ে যেতে চায়, তবে তার জবাব আন্দোলনের মাধ্যমেই দেওয়া হবে।

Post Views: 107

Continue Reading

Previous: মেট্রোর একটি কার্ড কিনে দেখে নিন শহরের সব পুজো
Next: পুজোর আগে উপভোক্তাদের মুখে হাসি ! সোমবার থেকে কমছে অধিকাংশ পণ্যের দাম

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.