Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অশান্ত মণিপুরে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

অশান্ত মণিপুরে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

Online Desk জুলাই 19, 2023
Screenshot_20230719-132525_copy_450x300.png

শুভজিৎ পুততুন্ড,কলকাতা : এখনও অশান্ত মণিপুর। এই অশান্ত পরিস্থিতিতেই মণিপুরে যান তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বুধবার সকালে মণিপুরের উদ্দেশ্যে রওনা দেয় তৃণমূলের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।এদিন বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জানান, গত জুন মাসের ১৪ তারিখ মণিপুরে যাওয়ার জন্য মনিপুর সরকারের কাছে আবেদন জানানো হয়। তবে সেই সময় অনুমতি পাননি তারা।তিনি আরও জানান,মনিপুর সম্পর্কে কেন্দ্রীয় সরকার কোন পদক্ষেপ নিতে পারছে না। মণিপুরে সমস্ত সম্প্রদায়ের সঙ্গে তারা কথা বলবেন। বিশেষ করে মহিলা ও শিশুরা মণিপুরের অশান্ত পরিবেশের মধ্যে সবথেকে সমস্যায় রয়েছেন। তাদের সঙ্গে কথা বলা হবে বলেও জানান তিনি। মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেওয়া হবে বলেও জানান তৃণমূল সাংসদ সুস্মিতা দেব।
সুস্মিতা দেব বলেন, উত্তরপ্রদেশে লখিমপুরে যে ঘটনা ঘটেছিল, আটকে দেওয়া হয়েছিল আমাদের সেই রকম পরিস্থিতি এখানে হবে না।
বুধবার ও বৃহস্পতিবার তারা মণিপুরে থাকবেন এবং সন্ত্রাস বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন। পাশাপাশি তিনি আরও জানান, চুর্চান্দ্রপুর ও ইম্ফলে যাওয়া হবে বলেও জানান তৃণমূল সাংসদ সুস্মিতা দেব।

Post Views: 80

Continue Reading

Previous: ভাঙ্গড়ে ফের চললো গুলি,আহত তৃনমূল প্রার্থী
Next: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে অবস্থান

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.