Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মেইতেই গোষ্ঠীর নেতাকে গ্রেফতার ঘিরে মণিপুরে ফের অশান্তি, জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট

মেইতেই গোষ্ঠীর নেতাকে গ্রেফতার ঘিরে মণিপুরে ফের অশান্তি, জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট

Online Desk জুন 8, 2025
20250608_160049.jpg

ওঙ্কার ডেস্ক: নতুন করে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল মণিপুর। মেইতেই গোষ্ঠীর সংগঠন আরামবাই টেংগোলের পাঁচ নেতার গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পর অশান্তি শুরু হয়। শনিবার সন্ধ্যা থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে কার্ফু। একাধিক জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার মণিপুরের রাজধানী ইম্ফলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। যার ফলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিষ্ণুপুর জেলায় কার্ফু জারি করে পুলিশ। এ ছাড়াও, থৌবল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিঙের মতো জেলাগুলিতে নিষিদ্ধ করা হয়েছে জমায়েত। মণিপুরের কমিশনার এবং স্বরাষ্ট্রসচিবের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মণিপুরের থৌবল, কাকচিং ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং বিষ্ণুপুর জেলাগুলির বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জনগণের আবেগকে উস্কে দিচ্ছেন। সমাজমাধ্যমকে ব্যবহার করে হিংসাত্মক বক্তব্য এবং ভিডিয়ো ছড়াতে পারেন বলেও আশঙ্কা হচ্ছে, যার ফলে মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।’ প্রসঙ্গত, আগামী পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

উল্লেখ্য ২০২৩ সাল থেকে হিংসায় বিধ্বস্ত মণিপুর। মেইতেই এবং কুকি জনজাতির মধ্যে সংঘর্ষের ফলে প্রাণ হারিয়েছেন ২৬০ জনেরও বেশি মানুষ। ঘর ছাড়া হয়েছেন প্রায় ৫০,০০০ জন।

Post Views: 205

Continue Reading

Previous: দিল্লিতে ফের যৌন নির্যাতনের ঘটনা, সুটকেসে বন্দি ৯ বছরের শিশু
Next: কে এই নিউটন দাস ? বাংলার নিউটন বাংলাদেশের গণঅভ্যুত্থানের অন্যতম মুখ !

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.